কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

উপদেষ্টা শারমীনের সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ। ছবি : কালবেলা
মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ। ছবি : কালবেলা

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদের সঙ্গে বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ সামাজিক উন্নয়ন বিশেষজ্ঞ সাবাহ মোয়িনের নেতৃত্বে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল এক সৌজন্য সাক্ষাৎ করেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মহিলাবিষয়ক মন্ত্রণালয়ের কার্যালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টার সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন।

সাবাহ মোয়িন বাংলাদেশের জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের শক্তিশালী ভূমিকার প্রশংসা করেন। নারীর জীবনমান উন্নয়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক প্রচার-প্রচারণা বৃদ্ধি করতে হবে। তিনি জেন্ডার ভিত্তিক সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে বিশ্বব্যাংকের প্রচেষ্টা বৃদ্ধির আহ্বান জানান।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, আমরা কিশোর-কিশোরী ক্লাবকে বিশ্ব পর্যায়ে বিস্তৃত করছি।

তিনি আরও বলেন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত নারী নির্যাতনের অভিযোগ কেন্দ্র স্থাপন করেছি। নারী নির্যাতন ও বাল্যবিয়ে রোধে দ্রুত অভিযোগ নিতে এবং ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের কমিটি কাজ করে যাচ্ছে। এ কাজে বিশ্বব্যাংকের সহায়তা কামনা করি।

সৌজন্য সাক্ষাৎকালে মাতৃস্বাস্থ্য, কিশোর-কিশোরীদের জীবন দক্ষতা বৃদ্ধি, জেন্ডার বেইজড ভায়োলেন্স, জলবায়ু পরিবর্তনে নারীর জীবন ঝুঁকি, মাতৃমৃত্যু রোধ, শিশুর প্রারম্ভিক বিকাশ, গণপরিবহনে নারীর যৌন হয়রানি রোধসহ নানা বিষয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে অন্যদের মধ্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, যুগ্ম সচিব ড. প্রকাশ কান্তি চৌধুরী, উপদেষ্টার একান্ত সচিব তারেক আহাম্মদ জাকারিয়া, বিশ্বব্যাংকের জেন্ডার স্পেশালিস্ট সাবিনা পারভীন উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১০

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১১

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১২

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৩

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৫

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৭

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৮

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৯

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

২০
X