কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ১০:৫৩ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসীদের জন্য সুখবর

বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রেফিংয়ে কথা বলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি : বাসস
বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রেফিংয়ে কথা বলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি : বাসস

মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের অনাবাসী বিশেষ করে প্রবাসী শ্রমিকদের পার্সপোর্ট নবায়ন প্রসঙ্গে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ডিসেম্বরের ১০ তারিখ থেকে পাসপোর্ট পৌঁছানোর কাজ শুরু হবে।

আসিফ নজরুল বলেন, বিষয়টি আমরা অবগত। আমরা মন্ত্রণালয় না তারপরও স্বরাষ্ট্র সচিব, পার্সপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছে, পাসপোর্ট ছাপানোর জন্য ফয়েল পেপার আনা হচ্ছে।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সকালে সচিবালয়ে অনুষ্ঠেয় উপদেষ্টা পরিষদের সভায় নেওয়া সিদ্ধান্ত জানাতে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

পাসপোর্ট নিয়ে প্রবাসীরা সমস্যায় রয়েছেন- এমন প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা বলেন, শুধু মালয়েশিয়া না মধ্যপ্রাচ্যের অনেক দেশে পাসপোর্টের জন্য ঝামেলা হচ্ছে। অনেকে আমাকে অনেক ম্যাসেজ লিখেন, উনারা ভাবেন আমি হয়তো পড়ি না আমি কিন্তু সবই পড়ি।

উপদেষ্টা বলেন, এখন দুই ধরণের পাসপোর্ট আছে। একটা হচ্ছে ই-পাসপোর্ট আরেকটি হচ্ছে এমআরপি। ই-পাসপোর্ট দেওয়ার ব্যাপারে কোন ধরনের সংকট নাই। তবে আমাদের প্রবাসী শ্রমিক ভাইয়েরা ই-পাসপোর্ট করতে চান না তারা এমআরপি পাসপোর্ট করতে চান। সেই সমস্যা আমরা জানি। এমআরপি পাসপোর্ট কিন্ত ব্যাকডেটেড। জাতীয় পর্যায়ে আমাদের একটা লক্ষ্য হচ্ছে এমআরপি থেকে ই-পাসপোর্টে চলে যাবো। প্রবাসী ভাইদের চাহিদা হচ্ছে এমআরপি। আমি এই বিষয়ে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেছি। শ্রমিকদের অনেক কমপ্লেইন আছে। এই বিষয়ে আমরা কিন্তু অবগত আছি।

সংবাদ সম্মেলনে যুব, ক্রীড়া ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রমূখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১০

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১১

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১২

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৩

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৪

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৫

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১৬

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৭

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৮

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৯

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

২০
X