কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ০৭:০৫ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৩, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ তথ্যপ্রযুক্তিতে অনেক এগিয়েছে : পিটার হাস

আইসিটি প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। ছবি : কালবেলা
আইসিটি প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। ছবি : কালবেলা

বাংলাদেশ তথ্যপ্রযুক্তিতে অনেক এগিয়েছে এবং ভবিষ্যতে আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে সাক্ষাৎকালে এ আশা প্রকাশ করেন তিনি।

তিনি জানান, বাংলাদেশের তরুণরা উদ্ভাবন ক্ষেত্রে দেশে বিদেশে অবদান রাখছে। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশে মার্কিন সরকারের সহযোগিতা অতীতের ন্যায় ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় তারা দুদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাত নিয়ে আলোচনা করেন। আইসিটি প্রতিমন্ত্রী বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে বিগত ১৪ বছরে নেওয়া বিভিন্ন কার্যক্রমসহ সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রতিমন্ত্রী যু্ক্তরাষ্ট্রভিত্তিক দ্রুতগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের কার্যক্রম বাংলাদেশ চালু, বাংলাদেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতে সাইবার সিকিউরিটি আইন ও তথ্য সুরক্ষা আইন প্রণয়নের গুরুত্ব তুলে ধরেন।

প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা পেলে বাংলাদেশ তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে আরও এগিয়ে যাবে। এ ছাড়াও আগামী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ জনগোষ্ঠী তৈরি ও বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি ও বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়ে উভয়পক্ষ ঐকমত্য পোষণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

১০

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১১

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১২

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

১৩

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

১৪

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

১৫

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১৬

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১৭

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

১৮

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

১৯

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

২০
X