কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ০৩:৩৭ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ০৩:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

নিহত পুলিশ সদস্যদের পরিবারকে ডিএমপির আর্থিক সহায়তা

আন্দোলনে নিহত পুলিশ সদস্যদের পরিবারকে ডিএমপি কমিশনারের আর্থিক সহায়তা। ছবি : কালবেলা
আন্দোলনে নিহত পুলিশ সদস্যদের পরিবারকে ডিএমপি কমিশনারের আর্থিক সহায়তা। ছবি : কালবেলা

গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১৪ জন সদস্যের নিহত হন। তাদের মধ্যে পাঁচ পরিবারকে তিন লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) নিহত পুলিশ সদস্যদের পরিবারের হাতে ডিএমপি কমিশনারের পক্ষে এ আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি’র নির্দেশে ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত পুলিশ সদস্যদের প্রত্যেকের বাসায় গিয়ে তাদের খোজঁখবর নেন এবং ডিএমপি কমিশনারের পক্ষ থেকে অনুদানের অর্থ হস্তান্তর করেন।

অনুদানের অর্থ হস্তান্তরের সময় ডিএমপি কমিশনার নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে ব্যক্তিগতভাবে কথা বলেন। এসময় তিনি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকা ও সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, গত শনিবার (২৩ নভেম্বর) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি’র সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। ওই কল্যাণ সভায় ডিএমপির কমিশনার গত জুলাই-আগস্টে নিহত ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১৪ জন সদস্যের প্রত্যেকের পরিবারকে ডিএমপির নিজস্ব তহবিল থেকে তিন লাখ টাকা করে আর্থিক অনুদান প্রদানের ঘোষণা দেন। এ ছাড়াও তিনি ব্যক্তিগতভাবে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করা এবং সর্বোচ্চ সহযোগিতার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

গতকাল (২৬ নভেম্বর) ডিএমপি কমিশনারের পক্ষ থেকে যেসব নিহত পুলিশ সদস্যদের পরিবার আর্থিক অনুদান প্রাপ্তরা হলেন- পুলিশ ইন্সপেক্টর মো. রাশেদুল ইসলাম, এসআই খগেন্দ্র চন্দ্র সরকার, এএসআই ফিরোজ হোসেন, কনস্টবল খলিলুর রহমান ও কনস্টবল মো. শাহিদুল আলম। পর্যায়ক্রমে দ্রুততম সময়ের মধ্যে কর্তব্যরত অবস্থায় নিহত ডিএমপির অন্যান্য সব পুলিশ সদস্যদের পরিবারের কাছেও আর্থিক অনুদান হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X