কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ১১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বিদ্যুৎ ও জ্বালানির বিশেষ আইন বাতিল করে অধ্যাদেশ জারি

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

কুইক এনহ্যান্সমেন্ট অব ইলেকট্রিসিটি অ্যান্ড এনার্জি সাপ্লাই (স্পেশাল প্রভিশন) অ্যাক্ট-২০১০ বাতিল করে অধ্যাদেশ জারি করা হয়েছে। উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর গত ২৮ নভেম্বর রাষ্ট্রপতি আইনটি বাতিল করে অধ্যাদেশ জারি করেছেন।

এর আগে গত ২০ নভেম্বর উপদেষ্টা পরিষদ নীতিমালা অনুমোদন করে ‘কুইক এনহ্যান্সমেন্ট অব ইলেকট্রিসিটি অ্যান্ড এনার্জি (স্পেশাল প্রভিশনস) (রিপিল) অর্ডিন্যান্স, ২০২৪’ জারির চূড়ান্ত অনুমোদন দেয়।

আইনটি বাতিল করা হলেও বাতিলের পূর্বে এর অধীনে নেওয়া যেকোনো চুক্তি বা পদক্ষেপ বৈধ থাকবে।

এতে বলা হয়, আইনটি বাতিল হলেও এ ধরনের চুক্তির আওতায় চলমান কার্যক্রম এমনভাবে অব্যাহত রাখতে হবে বা সমাপ্ত করতে হবে।

জনস্বার্থে আইনের অধীন পরিচালিত যেকোনো কার্যক্রম পর্যালোচনা করার অধিকার সরকার সংরক্ষণ করে এবং সেই কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় যেকোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

গত ১৪ নভেম্বর কুইক এনহ্যান্সমেন্ট অব ইলেকট্রিসিটি অ্যান্ড এনার্জি সাপ্লাই (বিশেষ বিধান) আইন-২০১০ এর ৯ ধারায় দেওয়া দায়মুক্তির বিধান ‘অবৈধ ও অসাংবিধানিক’ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।

আইনের ৯ ধারায় বলা হয়েছে, এই আইনের অধীন প্রদত্ত কোনো কার্যক্রমের বৈধতা বা কৃত কোনো পদক্ষেপ, গৃহীত কোনো ব্যবস্থা এবং প্রদত্ত কোনো আদেশ বা নির্দেশনা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না।

আইনের ৬(২) ধারায় বলা হয়েছে, ক্রয় বা বিনিয়োগের সিদ্ধান্ত সংক্রান্ত যেকোনো পরিকল্পনা বা প্রস্তাবে জ্বালানি মন্ত্রীর অনুমোদিন লাগবে। এরপর আইনের ৭ ধারা অনুযায়ী এক বা একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ ও দরকষাকষির পর অনুমোদনের জন্য মন্ত্রিসভা কমিটিতে পাঠাতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১০

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১১

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১২

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৩

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৪

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৫

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৬

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৭

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১৮

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৯

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

২০
X