কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ০৪:১৩ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৩, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ড্যাজলিং ডনে যোগ দিলেন দুলাল আহমদ চৌধুরী

খ্যাতিমান সাংবাদিক দুলাল আহমদ চৌধুরী। ছবি : সংগৃহীত
খ্যাতিমান সাংবাদিক দুলাল আহমদ চৌধুরী। ছবি : সংগৃহীত

বাংলাদেশের খ্যাতিমান সাংবাদিক দুলাল আহমদ চৌধুরী যুক্তরাজ্য থেকে প্রকাশিত ডেইলি ড্যাজলিং ডন পত্রিকায় সম্পাদক পদে যোগ দিয়েছেন। ইংরেজি এই পত্রিকাটি বর্তমানে লন্ডন থেকে প্রিন্ট ও ডিজিটাল মাধ্যমে প্রকাশ হলেও পর্যায়ক্রমে নিউইয়র্ক, টরেন্টো ও প্যারিস থেকেও একযোগে প্রকাশের পরিকল্পনা রয়েছে।

গত জুন মাসের শুরুতে যাত্রা করেই মাত্র এক মাসের মধ্যে ইংল্যান্ড, ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশি পাঠক মহলে সাড়া ফেলতে সক্ষম হয়েছে পত্রিকাটি। এক সময়ের সাহসী রিপোর্টার দুলাল আহমদ চৌধুরী সর্বশেষ ঢাকা থেকে প্রকাশিত দৈনিক মানবকণ্ঠের সম্পাদক ছিলেন।

ড্যাজলিং ডনে যোগদান সম্পর্কে তিনি বলেন, ব্রিটেনসহ ইউরোপ-আমেরিকায় অবস্থানরত শতভাগ বাংলাদেশি পেশাদার সাংবাদিকদের মালিকানায় পত্রিকাটি প্রকাশ হচ্ছে। প্রকাশক মুনজের আহমদ চৌধুরীসহ উদ্যোক্তা সবাই আমাদের হাতে গড়া তৃণমূল থেকে উঠে এসে দেশে-প্রবাসে প্রতিষ্ঠা পাওয়া সাংবাদিক। ইংল্যান্ড-আমেরিকায় বাংলাদেশিদের মালিকানায় ব্যতিক্রমী এই উদ্যোগ পশ্চিমা দেশগুলোতে বাংলাদেশকে ব্র্যান্ডিং করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশি যারা সেসব দেশের মূলধারার রাজনীতির সঙ্গে যুক্ত তাদের আরও সামনের দিকে এগিয়ে নিতে যুগান্তকারী ভূমিকা পালন করবে। একই সঙ্গে ইউরোপ-আমেরিকায় বাংলাদেশি বংশোদ্ভুত নতুন প্রজন্মকে দেশের প্রতি আকৃষ্ট করতে কাজ করবে।

তিনি বলেন, একটি মত নিরপেক্ষ স্বাধীন ও পেশাদার সাংবাদিকতায় কাজ করবে ড্যাজলিং ডন।

দুলাল আহমদ চৌধুরী নব্বই দশকের শুরুতে সাংবাদিকতায় যুক্ত হন। কাজ করেন সিলেটের প্রাচীনতম সংবাদপত্র যুগভেরী, আলোচিত দৈনিক আজকের সিলেটে। ১৯৯৮ সালে পাড়ি দেন রাজধানী ঢাকায়। একজন সৎ, নিষ্ঠাবান, দেশাত্মবোধসম্পন্ন ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে পরিচিত তিনি দেশের জনপ্রিয় বিভিন্ন দৈনিক পত্রিকায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

একসময়ে বাংলাদেশের বহুল আলোচিত সংবাদপত্র আমাদের সময়ের প্রতিষ্ঠাকালীন সময় থেকে পর্যায়ক্রমে চিফ রিপোর্টার, হেড অব নিউজ ও সর্বশেষ অ্যাসোসিয়েট এডিটর ছিলেন। তিনি দৈনিক জাগরণের নির্বাহী সম্পাদক, বাংলাট্রিবিউনের চিফ নিউজ এডিটর, দৈনিক বর্তমানের যুগ্ম সম্পাদক ও দৈনিক মাতৃভূমির সিনিয়র রিপোর্টারের দায়িত্ব পালন করেছেন।

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তার অনেক প্রতিবেদন সংশ্লিষ্ট মহলে তোলপাড় সৃষ্টি করে। সরকার-প্রশাসন, পার্লামেন্ট, নির্বাচন কমিশন ও কূটনৈতিক বিটে তিনি ছিলেন আলোচিত রিপোর্টার।

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সন্তান শিক্ষানুরাগী দুলাল আহমদ চৌধুরী সাংবাদিকতার পাশাপাশি এলাকা ও ঢাকার একাধিক কলেজ-স্কুল পরিচালনা পরিষদে যুক্ত রয়েছেন। সামাজিক কর্মকাণ্ডেও রয়েছে তার ব্যাপক অংশগ্রহণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

পিডিপির ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১০

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১১

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৩

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৪

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৫

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৬

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৭

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৮

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৯

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

২০
X