কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সিএসইর পরিচালক হলেন শাহজাদা মাহমুদ চৌধুরী

শাহজাদা মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত
শাহজাদা মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত

বিনা প্রতিদ্বন্দ্বিতায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালক নির্বাচিত হয়েছেন শাহজাদা মাহমুদ চৌধুরী। তিনি আলফা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। শেষ মুহূর্তে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী নাম প্রত্যাহার করে নেওয়ায় তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সিএসইর নির্বাচন কমিটির চেয়ারম্যান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

সূত্র মতে, এবারের নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রুডেন্সিয়াল ক্যাপিটাল লিমিটেডের এমডি রেজাউল ইসলাম এবং আলফা সিকিউরিটিজ লিমিটেডের এমডি শাহজাদা মাহমুদ চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের দুজনের মনোনয়ন বৈধতা দিয়েছিল সিএসই। তবে রেজাউল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হলেন শাহজাদা মাহমুদ চৌধুরী।

জানা গেছে, আগামী ১২ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মনোনয়নপত্র জমা দেওয়া বৈধ দুই ব্যক্তির মধ্যে একজন প্রতিদ্বন্দ্বী নিজেকে সরিয়ে নেওয়ায় একক প্রার্থী হিসেবে শাহজাদা মাহমুদ চৌধুরীকে আগেই পরিচালক হিসেবে ঘোষণা করেছে সিএসই। শাহজাদা মাহমুদ চৌধুরী এর আগেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালক ছিলেন এবং পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি প্রগতি শিপিং (বিডি) লিমিটেডের চেয়ারম্যান ছিলেন। শাহজাদা মাহমুদ চৌধুরী এমএনসি প্যাকেজ লিমিটেডের পরিচালক। তিনি বিজিএপিএমইএর উপদেষ্টা এবং সাবেক ১নং সহসভাপতি। এ ছাড়াও তিনি বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য। তিনি চিটাগং ক্লাব লিমিটেড এবং ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের আজীবন সদস্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১০

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১২

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৩

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৪

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৫

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

১৬

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

১৭

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

১৮

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

১৯

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

২০
X