কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালক হলেন ড. রেজওয়ানুল

অধ্যাপক ড. রেজওয়ানুল হক খান। সৌজন্য ছবি
অধ্যাপক ড. রেজওয়ানুল হক খান। সৌজন্য ছবি

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসএ) স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের (আইবিএ) অধ্যাপক ড. রেজওয়ানুল হক খান। সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (বিসেক) কর্তৃপক্ষ তাকে এই নিয়োগ দিয়েছে। ড. রেজওয়ান সি এস ই’র স্বতন্ত্র পরিচালক মো. সজীব হোসেনের স্থলাভিষিক্ত হলেন।

ড. রেজওয়ান ইতোপূর্বে প্রিমিয়ার লিজিং এন্ড ফাইনান্স লিমিটেড এবং সি এন্ড এ টেক্সটাইলস লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র পরিচালনা পর্ষদের একজন সদস্য। এছাড়া পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন কমিউনিটি মেডিকেল কলেজ, যমুনা ফাউন্ডেশন নার্সিং কলেজ, শেখ রাসেল নার্সিং কলেজ এবং রয়্যাল নার্সিং কলেজে।

অধ্যাপক ড. রেজওয়ান ওআইসি’র আইইউটি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি এবং আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। পরে তিনি কমনওয়েলথ বৃত্তি নিয়ে যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয় থেকে তার পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। অধ্যাপক ড. রেজওয়ানুল হক খান আইবিএ-তে অধ্যাপনা ছাড়াও বিভিন্ন গবেষণা প্রকল্পে, প্রশাসনিক এবং সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত আছেন। ড. রেজওয়ানুল হক খান আগামী তিন বছর সিএসই’র স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১০

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১১

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১২

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৩

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৪

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৬

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৮

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৯

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

২০
X