কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

এবার ঢাকার আকাশে আসছে রয়েল জর্ডানিয়ান এয়ারলাইন্স

জর্ডানের রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা রয়েল জর্ডানিয়ান এয়ারলাইন্স (আরজে)। ছবি : সংগৃহীত
জর্ডানের রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা রয়েল জর্ডানিয়ান এয়ারলাইন্স (আরজে)। ছবি : সংগৃহীত

ঢাকা থেকে সরাসরি জর্ডানের আম্মান ও আম্মান হয়ে ইউরোপ-আমেরিকার নানা গন্তব্যে পৌঁছে দিতে বাংলাদেশে ফ্লাইট চালু করতে যাচ্ছে জর্ডানের রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা রয়েল জর্ডানিয়ান এয়ারলাইন্স (আরজে)। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের অন্যতম শীর্ষস্থানীয় এই এয়ারলাইন্সটি বাংলাদেশে নিজেদের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) হিসেবে নিয়োগ দিয়েছে সায়মন এয়ার ট্রাভেলসকে।

এয়ারলাইন্সটি ঢাকা থেকে ফ্লাইট শুরুর নির্দিষ্ট তারিখ ঘোষণা না করলেও জিএসএ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ২০২৫ সালের মার্চ-এপ্রিল থেকে বাংলাদেশে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে তাদের।

জর্ডানিয়ান এয়ারলাইন্সটি আম্মান থেকে ৪৫টিরও বেশি গন্তব্যে এবং ৫০টিরও বেশি সংযোগকারী পয়েন্টে সরাসরি ফ্লাইট চালিয়ে আসছে। এটি ঢাকা থেকে সরাসরি জর্ডান এবং সেখান থেকে অন্যান্য গন্তব্যে ফ্লাইট চালুর ঘোষণা দেওয়ায় বাংলাদেশ থেকে বিভিন্ন গন্তব্যে আকাশপথের ভাড়া কমবে বলে মনে করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। পাশাপাশি প্রতিযোগিতার কারণে যাত্রী সেবার মানও বাড়বে।

জিএসএ হিসেবে এখন থেকে সায়মন এয়ার ট্রাভেলস মধ্যপ্রাচ্যের অন্যতম শীর্ষস্থানীয় এই এয়ারলাইন্সের টিকিট বিক্রি ও বিপণন পরিসেবা দেবে। পাশাপাশি বাংলাদেশে রয়েল জর্ডানিয়ান এয়ারলাইন্সের সম্পূর্ণ গ্রাহক সেবা এবং এজেন্ট সহায়তা দেবে সায়মন এয়ার ট্রাভেলস। সায়মন এয়ার ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক আফসিয়া জান্নাত সালেহ কালবেলাকে বলেন, প্রাথমিক অবস্থায় অফলাইনে টিকিট বিক্রির মধ্য দিয়ে বাংলাদেশে জর্ডানিয়ান এয়ারলাইন্স কার্যক্রম শুরু হচ্ছে। আগামি রোববার থেকে অফলাইনে টিকিট বিক্রি শুরু হলেও তা সহসাই অনলাইনে চলে আসবে। তিনি জানান, যে কোনো যাত্রী রয়েল জর্ডানিয়ান এয়ারলাইন্সের টিকিট পেতে সরাসরি রাজধানীর গুলশান-১ এর সায়মন সেন্টারে যোগাযোগ করতে পারবেন। এর আগে গত মাসে বিদেশি এয়ারলাইন্স হিসেবে বাংলাদেশ থেকে ফ্লাইট চালানো শুরু করে আফ্রিকার শীর্ষ উড়োজাহাজ সংস্থা ইথিওপিয়ান এয়ারলাইন্স। গত ৩ নভেম্বর ঢাকা থেকে সরাসরি আদ্দিস আবাবা রুটে ফ্লাইট চালু করে সংস্থাটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X