কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

গ্লোবাল ব্র্যান্ড প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ দূতের সাক্ষাৎ

লুৎফে সিদ্দিকীর সঙ্গে গ্লোবাল ব্র্যান্ডগুলোর প্রতিনিধি ও তৈরি পোশাকের ক্রেতারা। ছবি : সংগৃহীত
লুৎফে সিদ্দিকীর সঙ্গে গ্লোবাল ব্র্যান্ডগুলোর প্রতিনিধি ও তৈরি পোশাকের ক্রেতারা। ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী তার কার্যালয়ে গ্লোবাল ব্র্যান্ডের প্রতিনিধি এবং তৈরি পোশাক ক্রেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সাক্ষাৎকালে তারা বেশকিছু জরুরি বিষয়ে আলোচনা করেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চ্যালেঞ্জ ও পরিবর্তনের সময়কালে এই শিল্পের গুরুত্ব তুলে ধরে সিদ্দিকী ক্রেতা সম্প্রদায়ের গঠনমূলক সম্পৃক্ততা এবং অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি রপ্তানির পরিমাণ, রেমিট্যান্স ও কার্গো হ্যান্ডলিংয়ের মতো সূচকগুলোতে আশাবাদ ব্যক্ত করেছেন যা আগের বছরের তুলনায় দুই অঙ্কের শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস পূরণে ব্যর্থ হয়েছিল।

আইন ও শৃঙ্খলা, শ্রম সম্পর্ক এবং তারল্যের মতো অন্য কারণগুলোর উন্নতি হলেও নিবিড় পর্যবেক্ষণ প্রয়োজন। এর বাইরে, কাঠামোগত সীমাবদ্ধতা যেমন আমাদের বন্দর অবকাঠামো, জ্বালানি অবকাঠামো বা দক্ষতার ব্যবধান নিরসনে আরও বেশি সময় লাগবে। তবে যার জন্য আমাদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াগুলোর সংস্কার আমাদের আগের চেয়ে দ্রুত এগিয়ে নিতে পারবে।

ক্রেতাদের প্রতিনিধিরা উল্লেখ করেছেন যে, এই প্রথম তারা মন্ত্রী পর্যায়ে সরকারের সঙ্গে সরাসরি এভাবে জড়িত হওয়ার সুযোগ পেয়েছেন।

তারা দুর্বল ব্র্যান্ড সুরক্ষা, আমদানির জন্য সীমিত ঋণ সুবিধা এবং এই খাতের জন্য গ্রিন এনার্জি পরিকল্পনার অভাবের মতো সমস্যাগুলোতেও সরকারের দৃষ্টি দেওয়া প্রয়োজন মনে করেন। তারা শ্রমের মান নিয়ে সরকারের এজেন্ডার প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে আরও উল্লেখ করা হয় যে, বিশ্বব্যাপী ব্র্যান্ডগুলো তাদের নিজস্ব পর্যবেক্ষণ নিয়ে আন্তর্জাতিক দর্শকদের কাছে বাংলাদেশের প্রকৃত ঘটনার বর্ণনা ও তুলে ধরতে সহায়তা করার জন্য উপযুক্ত অবস্থানে রয়েছে।

বিশেষ দূত কিছু অঙ্গনে ভুল তথ্যের প্রেক্ষাপটে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এইচএন্ডএমের জিয়াউর রহমান ও ইন্ডিটেক্সের জাভিয়ের সান্তোনজা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X