কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৩০ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

‘আমাদের কাছে আপনাদের অনেক প্রত্যাশা, নির্ভয়ে থানায় যাবেন’

অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিম। ছবি : কালবেলা
অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিম। ছবি : কালবেলা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিম বলেছেন, আমাদের কাছে আপনাদের অনেক প্রত্যাশা রয়েছে। আমরা যেন আপনাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারি সেজন্য আপনাদের আমাদের পাশে থাকতে হবে।

তিনি বলেন, আপনারা নির্ভয়ে থানায় যাবেন। থানায় গিয়ে মামলা বা জিডি করতে যদি আপনারা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে থানার ওসি বা ডিসিকে জানাবেন, তারা ব্যবস্থা নেবেন।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে নয়াপল্টন আনন্দ কমিউনিটি সেন্টারে পুলিশ, ছাত্র-জনতা ও পল্টন থানা এলাকার সম্মানিত নাগরিকবৃন্দের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. মাসুদ করিম বলেন, জনগণের কাঙ্ক্ষিত আইনানুগ সেবা দিতে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। এই পুলিশি সেবা নিশ্চিত করতে আপনাদের সহযোগিতার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন ভাবে দেশকে সাজানোর সুযোগ পেয়েছি। পুলিশের কার্যক্রমে কোনো ধরনের ভুল থাকলে আপনারা আমাদের ধরিয়ে দিবেন। পুলিশ জনগণের প্রতিপক্ষ নয়, পুলিশ চাঁদাবাজ সন্ত্রাসীদের প্রতিপক্ষ।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তথ্য দিয়ে আপনারা আমাদের সহযোগিতা করবেন। তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারব। যারা তথ্য দিয়ে সহযোগিতা করবেন তাদের পরিচয় গোপন রাখা হবে। পুলিশকে নির্ভয়ে তথ্য দেওয়ার অনুরোধ করেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছাত্র-জনতা ও পল্টন থানা এলাকার সম্মানিত নাগরিকরা অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।

পল্টন থানা এলাকার বিশিষ্ট নাগরিক মো. সালাউদ্দিন বলেন, পুলিশ ও প্রশাসনের উদ্যোগে পল্টন এলাকাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করা আমাদের সকলের দাবি। পুলিশের আইনগত কাজে যে কোনো সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি।

সভায় সুশীল কুমার পাল বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ ধরনের কাজকে সাধুবাদ জানাই। এ ধরনের মতবিনিময় সভা যেন ধারাবাহিকভাবে চলমান থাকে। আমরা পুলিশকে সাধ্যমতো সহযোগিতা ও যেকোনো প্রয়োজনে পুলিশের সঙ্গে একত্রে কাজ করতে চাই।

মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার মো. শাহরিয়ার আলী, বিপিএম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় মতিঝিল বিভাগের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতারা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১০

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১১

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১২

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৩

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৪

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

১৫

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১৬

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১৭

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১৮

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১৯

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

২০
X