কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

‘পুলিশ যেমন হওয়া উচিত, আমরা তেমন পুলিশ হতে চাই’

বক্তব্য রাখছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার। ছবি : কালবেলা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ইসরাইল হাওলাদার বলেছেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার যে আন্দোলন হয়েছে তাতে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। প্রকৃত অর্থে একটি দেশের পুলিশ বাহিনী যেমন হওয়া উচিত নতুন বাংলাদেশে আমরা সে রকম পুলিশ হতে চাই।

রোববার (০৮ ডিসেম্বর) বিকালে উত্তরা পূর্ব থানায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পুলিশ, ছাত্র-জনতা ও উত্তরা পূর্ব থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে এ মতবিনিময় সভা করা হয়।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেছেন, আমাদের সমাজের অধিকাংশ লোকই শান্তিপ্রিয়। অপরাধ করে খুবই অল্প সংখ্যক লোক। সমাজের শান্তিপ্রিয় লোকগুলো যেন শান্তিতে বসবাস করতে পারে আমরা সে ব্যবস্থা করতে চাই। আর যে অল্প সংখ্যক লোক অপরাধ করে তাদের আদালতে সোপর্দ করে বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে চাই।

এ পুলিশ কর্মকর্তা বলেন, পুলিশ পরিচালিত হয় আইন ও বিধি মোতাবেক। পুলিশ কী করতে পারবে, কী করতে পারবে না- তা আইনে স্পষ্টভাবে বলা আছে। অথচ বিগত সময়ে কিছু কিছু পুলিশ সদস্য তার অপব্যবহার করেছে। আমরা সে ইতিহাস থেকে ফিরে আসতে চাই। আমরা জনগণের মাঝে ফিরে আসতে চাই। আমরা জনগণের পুলিশ, জনগণের জন্য পুলিশ।

এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছাত্র-জনতা ও উত্তরা পূর্ব থানা এলাকার সম্মানিত নাগরিকরা অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।

উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার রওনক জাহানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উত্তরা বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

অবশেষে দলের সঙ্গে নেইমারের অনুশীলন

১০

হাম ও উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

১১

পানির ট্যাংক বসাতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

১২

‘রাজধানীর কোন রুটে কোন কোম্পানির বাস চলবে, তা নিয়ে কাজ চলছে’

১৩

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে 

১৪

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

১৫

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

১৬

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

১৭

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

১৮

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

১৯

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

২০
X