কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৫:৪৮ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
বাংলাদেশ পুলিশের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন তিনি।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি এসএম ফজলুর রহমানকে রাজারবাগ পুলিশ টেলিকমে, একই সংস্থার আরেক ডিআইজি মো. সাজ্জাদুর রহমানকে এপিবিএনের ডিআইজি, সিআইডির অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানকে ডিএমপির যুগ্ম কমিশনার, ট্যুরিস্ট পুলিশের এসপি খন্দকার খালিদ নুরকে ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি), নোয়াখালী পিটিসির পুলিশ সুপার আসমা বেগম রিটাকে এপিবিএন সদর দপ্তরের কমান্ড্যান্ট, খুলনা পিটিসির এসপি সোমা হাপাংকে ময়মনসিংহের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়।

এ ছাড়া ডিএমপির যুগ্ম কমিশনার ও ট্যুরিস্ট পুলিশে বদলির আদেশপ্রাপ্ত ডিআইজি মোহাম্মদ ওসমান গণিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, ডিএমপির যুগ্ম কমিশনার ও বর্তমানে নৌ-পুলিশে বদলির আদেশপ্রাপ্ত ডিআইজি সানা শামীনুর রহমানকে ডিএমপির অতিরিক্ত কমিশনার, পুলিশের বিশেষ শাখা (এসবি) অতিরিক্ত ডিআইজি ও বর্তমানে রাজশাহীর সারদায় বদলির আদেশপ্রাপ্ত ডিআইজি মোহাম্মদ ফয়েজুল কবিরকে এসবির ডিআইজি, নৌ-পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার (এসপি) আ ফ ম নিজাম উদ্দিন, এসবির বিশেষ পুলিশ সুপার মাহফুজা লিজা ও এসবির অতিরিক্ত পুলিশ সুপার ও বর্তমানে সুপারনিউমারারি পুলিশ সুপার (এসপি) মো. যায়েদ শাহরীয়ারকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।

একই আদেশে এসবির বিশেষ পুলিশ সুপার ও সুপারনিউমারারিতে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামানকে ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে। রেলওয়ে পুলিশের পুলিশ সুপার ও সুপারনিউমারারিতে অতিরিক্ত ডিআইজি মো. সাইফুল হকের পুলিশ সদর দপ্তরের বদলির আদেশ বাতিল করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তিতর্ক শুনানির আগে অসুস্থ রামিসা হত্যার আসামি স্বপ্না

১০ বছর পর আবারও ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে বেধড়ক মারধর, ৩ পুলিশ প্রত্যাহার

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঋতুপর্ণার জাদুকরী সেই গোলের নাম কেন ‘অলিম্পিক গোল’?

আর্থিক লেনদেনের জেরে প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ৩

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১১১৮ জন

মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

বিহারের হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৪

এবার জেমস বন্ড সাজে ডোনাল্ড ট্রাম্প

১০

স্ত্রীর গর্ভে ৫ সন্তান, উন্নত চিকিৎসার খরচ জোগাতে পারছেন না দরিদ্র রংমিস্ত্রি

১১

সীমান্তে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

১২

বজ্রপাতে মা-ছেলের করুণ মৃত্যু

১৩

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

১৪

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৫

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

১৬

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

১৭

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

১৮

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

১৯

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

২০
X