কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২০ এএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২৬ এএম
অনলাইন সংস্করণ

বাড়ছে শীতের তীব্রতা, কাঁপছে ঢাকাও

পুরোনো ছবি
পুরোনো ছবি

দেশের উত্তরে শীত জেঁকে বসেছে কায়েক দিন আগেই। এবার শীতের তীব্রতায় কাঁপছে রাজধানী ঢাকাও। এখানে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকলেও উত্তরাঞ্চলসহ সারা দেশে ৯ থেকে ১৩ ডিগ্রির মধ্যে ওঠা-নামা করছে।

আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে, দু-একদিনের মধ্যেই বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। এ ছাড়া ঘন কুয়াশা থাকবে আরও অন্তত এক সপ্তাহ।

উত্তরাঞ্চলসহ সারা দেশেই দিনের বড় অংশ কুয়াশায় ঢাকা থাকছে। দুপুরের দিকে হালকা রোদ উঠলেও বিকেল হতে না হতেই আবার কুয়াশায় ঢেকে যায় প্রকৃতি। সন্ধ্যায় বাড়ে ঠান্ডা বাতাস।

আবহাওয়াবিদ অফিস বলছে, আগামী ১৬ তারিখ থেকে কুয়াশা আরও বাড়বে, থাকবে অন্তত এক সপ্তাহ। দু-একদিনের মধ্যেই বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। এ কয়দিন সূর্যের দেখা পেতে পেতে দুপুর হবে।

রংপুর জেলার আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলেন, গত বছরের তুলনায় এবার শীত বেশি পড়ার আশঙ্কা রয়েছে। ডিসেম্বরের শেষ ভাগ থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত বয়ে যেতে পারে বেশ কয়েকটি শৈত্যপ্রবাহ।

শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের অনেককে এখনো থাকতে হচ্ছে ঝুপড়ি ঘরে। শীতের প্রকোপ বাড়ার সঙ্গে বাড়ছে তাদের কষ্ট।

স্থানীয়রা বলছেন, ঘরবাড়ি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। গরমের সময় ঘরের বাইরেই কোনোরকমে দিন কাটিয়েছেন তারা। তবে এখন তীব্র শীতে ভোগান্তি বেড়েছে বহুগুণে। ঘরের বাইরে থাকলে নানা রকম রোগ হচ্ছে। ঠান্ডা, জ্বর আর কাশি হচ্ছে সবারই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১০

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১১

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১২

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৩

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৪

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৫

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৬

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৭

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৮

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৯

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

২০
X