কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০৩:১৩ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের তথ্য দিলে পুরস্কৃত করা হবে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। ছবি: সংগৃহীত
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধুর পলাতক ৫ খুনির তথ্য দিতে পারলে সরকারের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।

সোমবার (১৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী’ উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে ৭ জন ধরাছোঁয়ার বাইরে। পলাতক দুজনকে ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্র এবং কানাডা সহযোগিতা করছে না। বাকি পাঁচজনের বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই। তাদের বিষয়ে নাগরিকরা কোনো তথ্য দিতে পারলে পুরস্কৃত করা হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের ফেরাতে বারবার চিঠিও দেওয়া হয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানানোও হয়েছে আমেরিকান দূতাবাসকে। অন্যদিকে কানাডায় পলাতক খুনিকে ফেরাতে বারবার পদক্ষেপ নিলেও দেশটি নানান অজুহাত দেখাচ্ছে।

এর আগে গত ১ আগস্ট পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, যেসব দেশ মানবাধিকারের কথা বলে, তারা আত্মস্বীকৃত খুনিদের আশ্রয় দিয়েছে এটা লজ্জার। বঙ্গবন্ধু হত্যায় জড়িত ফাঁসির দণ্ডপ্রাপ্ত খুনি নূর হোসেন কানাডায় পালিয়ে আছেন। কিন্তু কানাডা বলছে, যেসব দেশে ফাঁসির হুকুম আছে সেখানে তারা আসামিকে পাঠাবে না।

বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে আনতে সরকার ব্যর্থ হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে দুঃখ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বারবার বলার পরও কানাডা কোনো না কোনো বাহানা করে নুর চৌধুরীকে ফেরত দেয় না। যুক্তরাষ্ট্রের মতো দেশ যেখানে আইনের শাসন আছে, তারা খুনিদের আশ্রয় দেয়। ওইসব দেশ মানবাধিকারের কথা বলে, অথচ তারা আত্মস্বীকৃত খুনিকে রেখে দিয়েছে। এটা দুঃখজনক।

অন্যদিকে ৭ আগস্ট মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারকে প্রশ্ন করা হয় ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনককে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। তার স্বঘোষিত খুনিদের মধ্যে অন্তত একজন যুক্তরাষ্ট্রে রয়েছেন। আপনি সব খুনিদের বিচারের আওতায় আনা এবং তাদের বাংলাদেশের কাছে হস্তান্তর সমর্থন করেন কি?

মুখপাত্র ম্যাথিউ মিলার এই প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা প্রত্যর্পণের বিষয়ে মন্তব্য করি না।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মস্বীকৃত খুনিদের মধ্যে পাঁচজন এখনো পলাতক। সরকারের কাছে তথ্য হলো, এক খুনি এ এম রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে রয়েছেন। তাকে ফেরাতে অনেক দিন ধরে চেষ্টা করছে বাংলাদেশ সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালু খেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১১

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১২

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৩

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৪

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১৫

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৬

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৭

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৮

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

২০
X