কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

যাত্রীদের থেকে বিনা রশিদে অর্থ আদায়, ছদ্মবেশে কমলাপুরে দুদকের অভিযান

কমলাপুর রেলওয়ে স্টেশনে দুদক দল। ছবি : সংগৃহীত
কমলাপুর রেলওয়ে স্টেশনে দুদক দল। ছবি : সংগৃহীত

যাত্রীদের হয়রানি, টিকিটবিহীন যাত্রীদের থেকে বিনা রশিদে অর্থ আদায়সহ নানা অনিয়মের অভিযোগে ‘ছদ্মবেশে’ কমলাপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৬ আগস্ট) এই অভিযান চালানো হয়েছে।

গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

দুদকে তথ্যমতে, দুদকের একটি দল ছদ্মবেশে কমলাপুর রেলওয়ে স্টেশনে অবস্থান নিয়ে স্টেশনে কর্মরত আনসার, পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এবং সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতা সংগ্রহ করে।

অভিযানে একটি অনিয়মের ঘটনার প্রত্যক্ষ প্রমাণ পায় দুদক টিম। যেখানে এক ব্যক্তি কোনো টিকিট না থাকা সত্ত্বেও রেলের এক স্টাফকে অর্থ প্রদান করে যাত্রা করছেন। এ ছাড়া স্টেশনে কর্মরত আনসার সদস্যদের দ্বারা যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার এবং বিভিন্ন অসংগতির তথ্য ও প্রমাণও সংগ্রহ করা হয়।

দুদকের দলটি অভিযানের অংশ হিসেবে ছদ্মবেশে ধারণকৃত ভিডিও, স্থিরচিত্র এবং ওই টিকিটবিহীন যাত্রীকে সঙ্গে নিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন ম্যানেজারের সঙ্গে সরাসরি কথা বলে। তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এসব অনিয়ম প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

সূত্র : বাসস

কালবেলা/এমএ/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

১০

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১১

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১২

স্বর্ণের আজকের বাজারদর

১৩

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৪

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৫

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৭

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৮

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৯

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

২০
X