হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রধান শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল

মনিরুজ্জামান দুলাল। ছবি : সংগৃহীত
মনিরুজ্জামান দুলাল। ছবি : সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে করে শিক্ষক সমাজ ও এলাকার সচেতন মহলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

রোববার (১৭ আগস্ট) রাতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এ নিয়ে সকাল থেকে চলছে আলোচনা-সমালোচনা।

স্থানীয়রা অভিযোগ করে জানান, অনৈতিক এ কর্মকাণ্ডের ভিডিওটি নোয়াখালী সদর পূর্ব ভাটির টেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান দুলালের। শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর। সেই শিক্ষকরা কতটুকু নিচু হলে এমন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয়। সেটি আবার নিজেদের মোবাইলে ভিডিও ধারণ করে। তাদের সেই অশ্লীল ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে তারা শিক্ষকতার মহান পেশায় থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। আমাদের সন্তানরা তাদের থেকে কি শিখবে। শিক্ষকতা পেশা থেকে তাদের অপসারণের দাবি জানাই।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক বলেন, এটি শিক্ষক সমাজের জন্য লজ্জাকর বিষয়। ভিডিওর ঘটনা যদি সত্য হয় তাহলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। যাতে করে কোনো শিক্ষক এমন অনৈতিক কাজে জড়িত হওয়ার সাহস না করে।

অভিযোগের বিষয়ে পূর্ব ভাটির টেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান দুলাল বলেন, এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে করা হচ্ছে। একটি চক্র ব্ল্যাকমেইল করে আমার থেকে টাকা-পয়সা দাবি করে আসছে। টাকা না দেওয়ায় তারা আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে। আমি থানায় একটি জিডি করেছি।

নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসরাত নাসিমা হাবীব বলেন, আমি বিষয়টি শুনেছি, তবে বিস্তারিত জানা নেই। আমার কাছে কোনো অভিযোগ নেই। এ ছাড়া আমি তিন দিনের ছুটিতে আছি। ছুটি শেষ করে বিষয়টি খবর নেব। যদি অভিযোগ সত্য হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X