কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৮ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

‘আয়রন গার্ল’ শিমুর সঙ্গে সোহেল তাজের বাগদান সম্পন্ন

সোহেল তাজের সঙ্গে ফিটনেস ট্রেইনার শিমু। ছবি : সংগৃহীত
সোহেল তাজের সঙ্গে ফিটনেস ট্রেইনার শিমু। ছবি : সংগৃহীত

জীবনের নতুন অধ্যায় ‍শুরু করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ (৫৫)। গত রোববার (২৯ ডিসেম্বর) একটি ফিটনেস সেন্টারে বাগদান সম্পন্ন করেন তিনি।

সম্প্রতি সোহেল তাজের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, সোহেল তাজ হাঁটু গেড়ে কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন। এ সময় উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন। পেছনে বাগদান সংবলিত একটি পোস্টারও দেখা যায়।

জানা গেছে, শিমু সোহেল তাজের ইনস্পায়ার ফিটনেস সেন্টারের ট্রেইনার। ফিটনেস নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসা সোহেল তাজের জীবনের সঙ্গে এই বিশেষ অধ্যায়ও জড়িয়ে গেলেন ইনস্পায়ার ফিটনেস সেন্টারের স্মৃতিতে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই খুশির মুহূর্ত শেয়ার করে সবাই সোহেল তাজের জন্য শুভকামনা জানিয়েছেন।

উল্লেখ্য, সোহেল তাজ বাংলাদেশের রাজনীতিতে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে। তিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে তিনি ফিটনেস নিয়ে সচেতনতা বাড়াতে সক্রিয় ভূমিকা রাখছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১০

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১১

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১২

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৩

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৪

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

১৫

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১৬

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১৭

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১৮

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১৯

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

২০
X