কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের ‘অ্যাওয়ার্ডস-ফেলোশিপ’ দেবে বিএসইসি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পুঁজিবাজারের ওপর স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং গবেষণামূলক সাংবাদিকতাকে উৎসাহিত করার উদ্দেশ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ‘ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ’ প্রোগাম প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য বিএসইসি ‘ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ নীতিমালা ২০২৫’ নামে একটি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে।

বুধবার (১ জানুয়ারি) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুঁজিবাজারবিষয়ক সাংবাদিকতায় দায়িত্বশীললতা, নৈতিকতা ও সততাকে উৎসাহিত করতে চায় বিএসইসি। যা দেশের পুঁজিবাজার ও সর্বোপরি অর্থনীতির গতিশীলতাকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে। এই ফেলোশিপ সাংবাদিকদের বৈশ্বিক আর্থিক বাজার সম্পর্কে জ্ঞান বৃদ্ধির সুযোগ প্রদান করবে, তাদের বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধি করবে এবং নৈতিক সাংবাদিকতার মানদণ্ড নিশ্চিত করতে সহায়তা করবে।

এই অ্যাওয়ার্ডস প্রোগ্রামের আওতায় তিন ক্যাটাগরিতে মোট ৩টি নগদ অর্থ পুরস্কার প্রদান করা হবে এবং পৃথক দুটি বিশেষ ফেলোশিপ প্রদান করা হবে। যার মাধ্যমে স্বনামধন্য বিদেশি প্রতিষ্ঠানে উচ্চতর প্রশিক্ষণের আর্থিক সহায়তা দেওয়া হবে। অ্যাওয়ার্ডস প্রোগ্রামের প্রত্যেক ক্যাটাগরির অ্যাওয়ার্ডস বিজয়ীকে ২ লাখ ৫০ হাজার টাকার নগদ অর্থ ও একটি ক্রেস্ট প্রদান করা হবে। এ ছাড়া ফেলোশিপ বিজয়ীদের যথাক্রমে ৫ লাখ টাকা সমমূল্যের এবং আড়াই লাখ টাকা সমমূল্যের আর্থিক সহায়তা দেওয়া হবে।

অ্যাওয়ার্ডসসমূহ হলো- (ক) প্রিন্ট মিয়ায়া ক্যাটাগরি অ্যাওয়ার্ড (খ) ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরি অ্যাওয়াড (গ) অনলাইন মিডিয়া ক্যাটাগরি অ্যাওয়ার্ড।

ফেলোশিপ হলো - (ক) ৫ (পাঁচ) লাখ টাকা সমমূল্যের একটি ফেলোশিপ (খ) ২ লাখ ৫০ হাজার টাকা সমমূল্যের একটি ফেলোশিপ

বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত ও বাংলাদেশি মালিকানাধীন সংবাদপত্র বা অনলাইন সংবাদ মধ্যম বা ইলেকট্রনিক মিডিয়াতে নিয়মিতভাবে পুঁজিবাজারবিষয়ক রিপোর্টিং এ নিয়োজিত সাংবাদিকরা অ্যাওয়ার্ডস বা ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। বিএসইসি কর্তৃক মনোনীত বিশেষজ্ঞ জুরিবোর্ড আবেদনকারীদের প্রদত্ত তথ্য ও প্রস্তাবনা মূল্যায়ন করবে।

অ্যাওয়ার্ডস ও ফেলোশিপ প্রদানকালীন সময়ে কমিশনের আদেশ দ্বারা ৬ সদস্যের সমন্বয়ে জুরিবোর্ড গঠিত হবে। জুরিবোর্ডের সদস্য থাকবেন বিএসইসির একজন প্রতিনিধি, চেয়ারম্যান, স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের প্রতিনিধি, চেয়ারম্যান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা মনোনীত প্রতিনিধি, ব্যবসায় অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা মনোনীত প্রতিনিধি এবং মহাপরিচালক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) অথবা মনোনীত প্রতিনিধি। জুরিবোর্ড আবেদনকারীদের যোগ্যতা, অভিজ্ঞতা, সংবাদের মান এবং অন্যান্য বিষয়াবলি বিচার করে চূড়ান্তভাবে অ্যাওয়ার্ড ও ফেলোশিপ বিজয়ী নির্বাচন করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১০

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১১

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১২

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৩

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৪

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৫

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৬

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১৭

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১৮

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১৯

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

২০
X