কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন শুক্রবার 

আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন উপলক্ষে লিফলেট বিতরণ কর্মসূচি। ছবি :  সংগৃহীত
আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন উপলক্ষে লিফলেট বিতরণ কর্মসূচি। ছবি : সংগৃহীত

‘আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন’ শুক্রবার (০৩ জানুয়ারি) জুমার নামাজের পরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) তাহাফফুজে খতমে নবুয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এ মহাসম্মেলনের প্রচারণা উপলক্ষে রাজধানী বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে সংগঠনটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, আমাদের আজকের লিফলেট বিতরণের মূল লক্ষ্য ছিল খতমে নবুয়তের গুরুত্ব ও তাৎপর্য সাধারণ মানুষের কাছে তুলে ধরা এবং তাদের আগামীকালের মহাসম্মেলনে অংশগ্রহণে উৎসাহিত করা।

তিনি আরও বলেন, আমরা রাজধানীর বিভিন্ন জনবহুল এলাকায় শান্তিপূর্ণভাবে এই কার্যক্রম পরিচালনা করেছি। মসজিদ, বাজার এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করে আমরা ধর্মপ্রাণ মুসলমানদের কাছে আক্বিদায়ে খতমে নবুওয়তের বার্তা পৌঁছাতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ, কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি ছাড়াই এই দাওয়াতি কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে।

মহাসচিব বলেন, আগামীকাল অনুষ্ঠিতব্য মহাসম্মেলন দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে তাহাফফুজে খতমে নবুয়তের নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব এবং দ্বিতীয় পর্বে ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা শায়েখ সাজিদুর রহমান সভাপতিত্ব করবেন। মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফিলিস্তিনের মসজিদুল আকসার ইমাম আল্লামা শায়েখ ড. আলী ওমর ইয়াকুব আব্বাসী। এ ছাড়া দেশ বরেণ্য উলামায়ে কেরাম এতে বক্তব্য প্রদান করবেন। আগামীকাল দেশের আপামর তৌহিদি জনতা স্বতঃস্ফূর্তভাবে সম্মেলনে অংশ নিয়ে ইসলামের প্রতি তাদের অঙ্গীকার নবায়ন করবেন এবং নিজেদের ইমানি দায়িত্ব পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় লিফলেট বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, অর্থ সম্পাদক মাওলানা ইউনুস ঢালী, প্রচার সম্পাদক মাওলানা রাশেদ বিন নূর, সহকারী প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, মাওলানা মাহবুবুল আলম, মাওলানা মাহদী হাসান, মাওলানা আশিকুল ইসলাম, মাওলানা রাশেদ মাহমুদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১০

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১১

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৪

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৫

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৬

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৭

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৮

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৯

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

২০
X