কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ১০:৪৭ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

রাঙামাটিতে ইউপিডিএফের দুটি ক্যাম্পের সন্ধান

রাঙামাটির পাগলিছড়ি এলাকায় পাহাড়ের চূড়ায় ইউপিডিএফের (মূল) প্রশিক্ষণ ক্যাম্পের পর্যবেক্ষণ চৌকি। ছবি : আইএসপিআর
রাঙামাটির পাগলিছড়ি এলাকায় পাহাড়ের চূড়ায় ইউপিডিএফের (মূল) প্রশিক্ষণ ক্যাম্পের পর্যবেক্ষণ চৌকি। ছবি : আইএসপিআর

রাঙামাটির বন্দুকভাঙ্গা রেঞ্জে তল্লাশি চালিয়ে পাগলিছড়ি ও যমচুক এলাকায় পাহাড়ের চূড়ায় ইউপিডিএফের (মূল) দুটি ক্যাম্প পাওয়া গেছে। সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়ন এক বিশেষ অভিযান চালিয়ে ক্যাম্প দুটির সন্ধান পেয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সেনাবাহিনীর এই বিশেষ অভিযানের কারণে ইউপিডিএফের (মূল) সন্ত্রাসীরা ক্যাম্প দুটি পরিত্যক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়।

আইএসপিআর জানিয়েছে, পাগলিছড়ি এলাকায় পাহাড়ের চূড়ায় তল্লাশি অভিযানে ইউপিডিএফের (মূল) একটি সম্ভাব্য প্রশিক্ষণ ক্যাম্পের সন্ধান মিলে, যা একটি বড় জায়গাজুড়ে অবস্থিত। ওই ক্যাম্পে চলাচলের রাস্তাসহ পর্যবেক্ষণ চৌকি, প্রশিক্ষণ মাঠ এবং বাসস্থান রয়েছে।

এছাড়া অপর একটি অভিযানে যমচুক এলাকায় আরেকটি ক্যাম্পের সন্ধান পাওয়া যায়। এ ক্যাম্পটিতে অবস্থান করা সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর পরিচালিত অপারেশন প্রতিরোধ করার জন্য খনন করা বাঙ্কারসহ উল্লেখযোগ্য সংখ্যক সন্ত্রাসী বসবাসের ব্যবস্থা রয়েছে।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আঞ্চলিক দলগুলোর সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে এ ধরনের অপারেশন চলমান থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X