কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ১১:২৫ এএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১১:৩৩ এএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজির প্রতিবাদ, জাতীয় নাগরিক কমিটির সদস্যকে হুমকিসহ পরিবারকে লাঞ্ছিত

জাতীয় নাগরিক কমিটি লোগো ও কমিটির সদস্য আরিফুর রহমান তুহিন। ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক কমিটি লোগো ও কমিটির সদস্য আরিফুর রহমান তুহিন। ছবি : সংগৃহীত

চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় জাতীয় নাগরিক কমিটির সদস্য আরিফুর রহমান তুহিনকে হুমকি ও তার পরিবারকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠেছে ঝালকাঠি জেলার বিএনপি নেতা নাসিম উদ্দিন আকনের বিরুদ্ধে। হুমকি ও পরিবারকে লাঞ্ছিত কারার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় জাতীয় নাগরিক কমিটি।

রোববার (০৫ জানুয়ারি) জাতীয় নাগরিক কমিটির সহমুখপাত্র মুশফিক-উস-সালেহীন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘গত মাসে নাসিম উদ্দিন আকনের কর্মীরা ও সাতুরিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন আকন বিএডিসির খাল কাটা কর্মসূচির ঠিকাদারের কাছে চাঁদা চাইতে গেলে আরিফুর রহমান তুহিনের ভাই আতিকুর রহমান কাইউম তাতে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে গত মাসজুড়ে বারংবার মামুন আকনের নেতৃত্বে একদল সন্ত্রাসী ভুক্তভোগীর বাড়িতে দেশীয় অস্ত্রসহ হানা দেয় এবং কাইউমকে খুঁজতে থাকে। তাকে বাসায় না পেয়ে তার বাবা-মাকে গালাগাল করেন এবং তাদের কাজে বাধা দিলে তুহিন ও কাইউমকে দেখে নেওয়ার হুমকি দেয়। এ ছাড়াও নাসিমের অনুমতি ছাড়া কোনো কাজ চলবে না বলে সাফ জানিয়ে দেয় সন্ত্রাসীরা। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করলে তারা তাৎক্ষণিক ভুক্তভোগীদের বাড়িতে যান। ইতোমধ্যে স্থানীয় লোকজনও চলে আসলে সন্ত্রাসীরা চলে যায়। বর্তমানে তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জাতীয় নাগরিক কমিটি এই চাঁদাবাজি এবং সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই ধরনের চাঁদাবাজ ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাই। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপিকে চাঁদাবাজি এবং সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।

উল্লেখ্য, ইতিপূর্বে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার এলজিইডির চলমান উন্নয়ন কাজের ঠিকাদাররা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসিম উদ্দিন আকনের চাঁদাবাজির কারণে ঠিকমতো কাজ করতে পারছে না মর্মে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তুহিন বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করেন এবং চাঁদাবাজির বিপক্ষে সামাজিক প্রতিরোধ গড়ে তুলেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১০

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১১

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১২

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৩

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৪

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৬

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৮

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৯

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

২০
X