কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

তৃতীয় এলএনজি টার্মিনালের দায়িত্বও পেল সামিট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীতে তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের কাজও পেতে যাচ্ছে দেশীয় কোম্পানি সামিট অয়েল অ্যান্ড শিপিং লিমিটেড। প্রতিষ্ঠানটিকে কাজ দিতে পেট্রোবাংলার প্রস্তাব অনুমোদন করেছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

টার্মিনালটি থেকে দিনে ৬০০ মিলিয়ন ঘনফুট এলএনজি পাইপলাইনে সরবরাহ করা যাবে। আজ বুধবার মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি বলেন, ‘জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা কর্তৃক কক্সবাজারের মহেশখালীতে প্রতিদিন ৬০০ এমএমসিএফ ক্ষমতাসম্পন্ন তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য সামিট অয়েল অ্যান্ড শিপিং লিমিটেডকে কাজ দেওয়ার প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।’

কক্সবাজারের মহেশখালীতে বর্তমানে ৫০০ এমএমসিএফডি ক্ষমতাসম্পন্ন দুটি ভাসমান এলএনজি টার্মিনাল চালু আছে। একটি পরিচালনার দায়িত্বে সামিট, অপরটির যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জি।

ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে পেট্রোবাংলা জন্য উন্মুক্ত দরপত্রের মাধ্যমে যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জি এলপির কাছ থেকে এক কার্গো বা ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়। এতে মোট খরচ হবে ৫৭৪ কোটি ৬৫ লাখ ৭৪ হাজার ৩০২ টাকা। প্রতি ইউনিটের দাম দাঁড়াচ্ছে ১৩ দশমিক ৯ ডলার। সার কেনার অনুমোদন ক্রয় কমিটির বৈঠকে কাতার, সংযুক্ত আরব আমিরাত ও কাফকোর কাছ থেকে ৯০ হাজার টন ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়। এতে খরচ ধরা হয়েছে ২৯৬ কোটি ৬২ লাখ ৭৫ হাজার ৯২১ টাকা।

অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) জন্য কাফকোর কাছ থেকে ১৯তম লটে ৩০ হাজার টন ইউরিয়া সার ১০৪ কোটি ৪৩ লাখ ৫৯ হাজার ৮৮৭ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

বিসিআইসির জন্য আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশনের কাছ থেকে ১২ম লটে ৩০ হাজার টন ইউরিয়া সার ৯৪ কোটি ১৩ লাখ ৬৮ হাজার ৬১৭ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

আরেক প্রস্তাবে বিসিআইসির জন্য কাতারের মুনতাজাত থেকে ১৭তম লটে ৩০ হাজার টন সার ৯৮ কোটি ৫ লাখ ৪৭ হাজার ৪১৭ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিসভা কমিটির বৈঠকে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কাতার থেকে জিটুজি ভিত্তিতে সার কিনতে দীর্ঘমেয়াদি চুক্তিরও নীতিগত অনুমোদন দেওয়া হয়।

অতিরিক্ত সচিব জানান, বিসিআইসি ২০২৩-২৪ অর্থবছরে জিটুজি চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাতের ফোর্টিগ্লোব ডিস্ট্রিবিউশনের কাছ থেকে তিন লাখ ৯০ হাজার টন ইউরিয়া সার আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়।

একই প্রতিষ্ঠানকে ২০২৩-২৪ অর্থবছরে জিটুজি চুক্তির আওতায় মুনতাজাত কাতার থেকে চার লাখ ৮০ হাজার টন ইউরিয়া সার আমদানির নীতিগত অনুমোদনও দেওয়া হয়। আর সৌদি আরবের সাবিক এগ্রি নিউট্রিয়েন্টস কোম্পানির কাছ থেকে জিটুজি চুক্তির আওতায় ২০২৩-২৪ অর্থবছরে ইউরিয়া সার আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হলেও পরিমাণ উল্লেখ করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১০

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১১

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১২

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

১৩

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

১৪

বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার

১৫

রাকসু জিএস আম্মারকে সতর্ক করলেন ভিপি

১৬

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, সন্দেহভাজনের ছবি প্রকাশ

১৭

ফেনীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১৮

কখন মাঠে নামবেন মেসি, নিশ্চিত করলেন কোচ

১৯

হজরত ইব্রাহিম (আ.)-এর সমাধিস্থল মসজিদে আজান বন্ধ করল ইসরায়েল 

২০
X