সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

১২ দিন ধরে গ্যাস নেই সাভারে, চরম দুর্ভোগে লক্ষাধিক মানুষ

সাভারের আমিনবাজার এলাকার বড়দেশিসহ আশপাশের অন্তত ১০টি গ্রামে গ্যাস না থাকায় লাকড়ি দিয়ে চুলায় রান্না করছেন স্থানীয়রা। ছবি : কালবেলা
সাভারের আমিনবাজার এলাকার বড়দেশিসহ আশপাশের অন্তত ১০টি গ্রামে গ্যাস না থাকায় লাকড়ি দিয়ে চুলায় রান্না করছেন স্থানীয়রা। ছবি : কালবেলা

সাভারের আমিনবাজার এলাকার বড়দেশিসহ আশপাশের অন্তত ১০টি গ্রামে গত ১২ দিন ধরে গ্যাস নেই। এতে রান্না থেকে শুরু করে পরিবহন ও ব্যবসায়িক কর্মকাণ্ডে নেমে এসেছে স্থবিরতা। লাকড়ি দিয়ে চুলায় রান্না কিংবা হোটেল-রেস্তোরাঁয় ভরসা করে চলছেন স্থানীয়রা।

গ্যাস না থাকায় সবচেয়ে বেশি ভুগছেন নারী ও শিশুরা। বড়দেশি গ্রামের গৃহিণী ডালিয়া বেগম বলেন, ‘১২ দিন ধরে গ্যাস নেই, সকাল-বিকেল লাকড়ি কুড়াতে হচ্ছে, রান্না করতে গিয়ে ধোঁয়ায় চোখ জ্বলছে।’

এলাকাবাসী জানান, প্রায় দুই সপ্তাহ আগে গ্যাস লাইনের একটি স্থানে লিকেজ থেকে আগুন ধরে যায়। এরপরই নিরাপত্তার স্বার্থে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এক ভুক্তভোগী বলেন, ‘রান্না করতে পারি না, হোটেলে খাওয়া অনেক খরচের। এমন কষ্ট আর কতদিন?’

শুধু ঘরোয়া জীবনে নয়, গ্যাস সংকটে থমকে গেছে সিএনজি ফিলিং স্টেশন ও ছোট ছোট ব্যবসাও। এক সিএনজি স্টেশন ম্যানেজার বলেন, ‘গ্যাস না থাকায় স্টেশন পুরোপুরি বন্ধ। এতে আমাদের যেমন ক্ষতি, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন মালিকরাও।’

তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, মেরামত কাজ শুরু হলেও সমস্যায় পড়েছেন তারা। কারণ, লিকেজ স্থানে প্রচুর বালু ও লোডশেডিংয়ের কারণে মেশিন চালাতে পারছেন না ঠিকঠাক। এতে কাজ হচ্ছে ধীরগতিতে।

তবে আশার কথা জানালেন তিতাসের এক কর্মকর্তা। ঢাকা মেট্রোর (উত্তর) জরুরি গ্যাস নিয়ন্ত্রণ শাখার ব্যবস্থাপক প্রকৌশলী রিফাত আবদুল্লাহ বলেন, ‘আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তবে বিদ্যুৎ সরবরাহ সঠিকভাবে না থাকায় কিছুটা দেরি হচ্ছে। তবে আশা করছি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।’

এদিকে দ্রুত গ্যাস সরবরাহ নিশ্চিত করা এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি যেন না হয়—সেই দাবি তুলেছেন স্থানীয়রা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১০

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১১

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১২

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৩

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৭

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৮

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৯

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

২০
X