বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৭:২৯ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ইরাকে তুরস্কের ১২ সেনা নিহত

তুরস্কের সেনারা। ছবি : সংগৃহীত
তুরস্কের সেনারা। ছবি : সংগৃহীত

ইরাকে ভয়বাহ বিপর্যয়ের মুখে পড়েছে তুরস্ক। দেশটিতে এক অভিযানে তুরস্কের এক ডজন সেনা নিহত হয়েছেন। বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে।

সোমবার (০৭ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর ইরাকের একটি গুহায় তল্লাশি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের সময় ১৯ সেনা গুরুতর অসুস্থ হন। সেখানে মিথেন গ্যাসের কারণে অন্তত ১২ সেনা নিহত হয়েছেন। রোববার তারা অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

প্রতিবেদনে বলা হয়েছে, মিথেন সরাসরি বিষাক্ত নয়, তবে এটি ঘনবদ্ধ ও সংকীর্ণ স্থানে শ্বাসরোধকারী হয়ে উঠতে পারে, যা মারাত্মক হতে পারে। কিভাবে গুহায় এত বিপজ্জনক মাত্রায় মিথেন জমে ছিল তা এখনো স্পষ্ট নয়।

সোমবার নিহতদের মরদেহ দক্ষিণাঞ্চলীয় হাক্কারি প্রদেশের একটি বিমানবন্দরে আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠানের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় সেখানে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীসহ সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০২২ সালের মে মাসে তুরস্ক পরিচালিত ‘অপারেশন ক্ল্যাউ লক’ অভিযানে গুলিবিদ্ধ হয়ে নিহত এক সেনার মরদেহের খোঁজে এ তল্লাশি চালানো হয়েছিল। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিরুদ্ধে এ অভিযান চালানো হয়। এ সময় গুহায় বিমান হামলা ও স্থল অভিযান চালানো হয়েছিল।

পিকেকে তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের চোখে একটি সন্ত্রাসী সংগঠন। ১৯৮০-এর দশকে তুরস্ক থেকে স্বাধীন কুর্দি রাষ্ট্রের দাবিতে তারা সশস্ত্র সংগ্রাম শুরু করলেও পরে তারা স্বায়ত্তশাসন ও অধিকারের দাবিতে আন্দোলন চালায়। চার দশকের এই সংঘাতে ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।

চলতি বছরের মার্চে পিকেকে যুদ্ধবিরতি ঘোষণা করে। এরপর মে মাসে তারা সশস্ত্র সংগ্রামের পদ্ধতি পরিত্যাগ করে সংগঠনটি বিলুপ্তির ঘোষণা দেয়। চলতি সপ্তাহেই তাদের কিছু যোদ্ধার ইরাকের কুর্দিস্তানে অস্ত্র জমা দেওয়ার কথা রয়েছে।

এর আগে গত মে মাসে পিকেকে এক বিবৃতিতে জানায়, আমরা সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ করছি। তুর্কি-কুর্দি সম্পর্ককে নতুনভাবে সংজ্ঞায়িত করার সময় এসেছে।

সংগঠনটি জানায়, এখন থেকে কুর্দি রাজনৈতিক দলগুলো গণতন্ত্র প্রতিষ্ঠা ও একটি গণতান্ত্রিক কুর্দি জাতি গঠনের দায়িত্ব গ্রহণ করবে। পিকেকে তাদের ‘ঐতিহাসিক মিশন’ শেষ করেছে।

উল্লেখ্য, পিকেকে প্রধান আবদুল্লাহ ওজালান। তিনি ১৯৯৯ সাল থেকে তুরস্কে যাবজ্জীবন সাজা ভোগ করছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে এক বিবৃতিতে সব সশস্ত্র গ্রুপকে ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। এর ধারাবাহিকতায় এলো এই বিলুপ্তির ঘোষণা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X