কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ০৩:৫০ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্ত কমিশন

ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্ত কমিশন
সোমবার রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সদস্যরা। ছবি : সংগৃহীত

ভারত সরকার অনুমতি দিলে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে দেশটিতে যেতে চায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত ‘জাতীয় স্বাধীন তদন্ত কমিশন’।

সোমবার (০৬ জানুয়ারি) রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় কমিশনের সভাপতি মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান এ কথা জানান।

তিনি বলেন, ভারত শেখ হাসিনাকে দেশে না পাঠালে, তাদের অনুমতি পেলে তদন্ত কমিশন ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে। কোনো সিকিউরিটি আর যানবাহন না দিলেও কাজ চালিয়ে যাওয়া হবে।

বিডিআর হত্যাকাণ্ডের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশি-বিদেশিরা মিলে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে শুধু এ কথা বললেই হবে না। ভারত জড়িত বললেই হবে না, তার স্বপক্ষে প্রমাণ হাজির করতে হবে। এ সময় ছোট-বড় সব প্রমাণ গুরুত্ব দিয়ে দেখা হবে বলেও জানান তিনি।

বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ থাকার অঙ্গীকার করে মেজর জেনারেল ফজলুর রহমান বলেন, গত ১৬ বছরে বহু প্রমাণ নষ্ট হয়ে গেলেও, কমিশন সত্য উদ্ঘাটনে কাজ করবে। কোনো পক্ষপাতিত্ব ছাড়াই সবার সহযোগিতায় তদন্ত প্রক্রিয়া চালানো হবে।

তদন্ত কমিশন আগামী তিন মাসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত শেষ করার পরিকল্পনা করছে। তবে প্রয়োজনে সময় বাড়ানোর আবেদন করা হবে। মেজর জেনারেল ফজলুর রহমান বলেন, কমিশন চায় সব পক্ষ যেন ন্যায়বিচার পায় এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১০

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১১

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১২

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৩

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৪

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৫

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৬

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৭

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১৮

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১৯

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

২০
X