কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ০১:৩৩ এএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০৮:০২ এএম
অনলাইন সংস্করণ

‘ঘুম থেকে উঠে দেখি মেজর ডালিম হয়ে গেছি’

বাঁয়ে মিনহাজুল আরেফিন সিদ্দিক, ডানে লেফটেন্যান্ট কর্নেল (অব.) শরিফুল হক ডালিম। ছবি : সংগৃহীত
বাঁয়ে মিনহাজুল আরেফিন সিদ্দিক, ডানে লেফটেন্যান্ট কর্নেল (অব.) শরিফুল হক ডালিম। ছবি : সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) শরিফুল হক ডালিমের (বীর উত্তম) দেওয়া সাক্ষাৎকারের পর নেটিজেনরা সামাজিক যোগাযোগমাধ্যমে যাকে মেজর ডালিম বলে মন্তব্যের তীর ছুড়ে দিয়েছেন, এবার সেই মিনহাজুল আরেফিন সিদ্দিক নিজের অবস্থান পরিষ্কার করেছেন।

সোমবার (০৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে তার নিজের ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তার অবস্থান জানান।

রোববার (০৫ জানুয়ারি) রাত ৯টার দিকে এক লাইভ টকশোতে কথা বলেছেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) শরিফুল হক ডালিম (বীর উত্তম)। দুই ঘণ্টার সেই লাইভ টকশোর আয়োজক ও সঞ্চালক ছিলেন, প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। টকশোতে মেজর ডালিম ৫০ বছরের সব প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার অভিযোগে অভিযুক্ত থাকার কারণে দীর্ঘদিন আড়ালে ছিলেন। মেজর ডালিমের এই সাক্ষাৎকারের পর বিষয়টি ‘টক অব দ্য কান্ট্রিতে’ পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সর্বত্র আলোচনায় এই মেজর ডালিম ইস্যু।

মিনহাজুল আরেফিন সিদ্দিক তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘সকালে ঘুম থেকে উঠে দেখি, রাতারাতি মেজর ডালিম হয়ে গেছি।’ তিনি আরও লেখেন, ‘আর এরপরই বট বাহিনী ঝাঁপাইয়া পড়েছে আমার প্রোফাইলে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এই ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছেন। যদিও উপদেষ্টা মেজর ডালিম ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কোনো প্রশ্নেরই উত্তর দেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১০

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১১

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১২

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৩

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৪

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৬

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৭

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৮

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৯

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X