কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ব মানবতা ও শান্তির অগ্রদূত বঙ্গবন্ধু: সুজিত রায় নন্দী

সুজিত রায় নন্দী। ছবি : সৌজন্য
সুজিত রায় নন্দী। ছবি : সৌজন্য

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা সুজিত রায় নন্দী বলেছেন, বিশ্ব মানবতা ও শান্তির অগ্রদূত হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন ডায়নামিক ও ক্যারিশমেটিক গ্রেট লিডার। বঙ্গবন্ধুর অসীম সাহসী নেতৃত্ব তখনকার সময়ে বিশ্বমঞ্চে আলোচিত ছিল।

মঙ্গলবার (১৫ আগস্ট) চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা কার্যালয়ের সামনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ এবং শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, প্রকৃতপক্ষে বঙ্গবন্ধু আমাদের অনুভূতি ও অন্তরাত্মায় মিশে আছেন। শেখ মুজিব মানেই বাংলাদেশ। জাতির পিতার প্রতি আমাদের ঋণ, শ্রদ্ধা, ভালোবাসা অশেষ। শেখ মুজিব মানেই বাংলার মুক্ত আকাশ। শেখ মুজিব মানেই বাঙালির অবিরাম মুক্তির সংগ্রাম। শেখ মুজিব মানেই বাঙালি জাতির অস্তিত্ব। শেখ মুজিব মানেই বাঙালির ঠিকানা। শেখ মুজিব মানেই বাঙালি জাতির আশ্রয়-ভরসা। শেখ মুজিব মানেই বাঙালির আদর্শ। শেখ মুজিব মানেই ঝড়-ঝঞ্ঝার মাঝে মাথা উঁচু করে বাঙালির সঠিক পথে চলা।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে যতদিন দেশ থাকবে, এ দেশ কখনো পথ হারাবে না। শেখ হাসিনার হাত ধরেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ হবে।’

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আবু নঈম পাটোয়ারী দুলালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রশীদ সরদার, ইঞ্জিনিয়ার আব্দুর রব ভুঁইয়া, সন্তোস কুমার দাস, মুঞ্জরুল আলম মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন, অ্যাডভোকেট জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. শাহআলম, শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক এসএম জয়নাল আবেদীন, অ্যাডভোকেট দেবাশীষ কর মধু প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X