কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

শীত কতদিন থাকবে জানাল আবহাওয়া অফিস

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

ভোর থেকেই মুখ গোমড়া করে আছে ঢাকার আকাশ। সেইসঙ্গে শীতের দাপটও বেড়েছে। এই অবস্থায় আজ দিনভর সূর্যের দেখা না পাওয়ার শঙ্কা বেশি বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী ২-৩ দিনের মধ্যে শীতের তীব্রতা কমে আসবে, তবে জানুয়ারিজুড়েই শীত থাকার কথাও জানানো হয়েছে।

বুধবার (০৮ জানুয়ারি) সকালে দেওয়া আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার তথ্যমতে, বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর এই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, বুধবার রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় ঘনকুয়াশার কারণে সূর্যের দেখা না পাওয়ার শঙ্কা বেশি। এতে দিনের বেলায়ও শীতের অনুভূতি থাকবে। সেই সঙ্গে আগের দিনের তুলনায় রাতেও শীতের অনুভূতি কিছুটা বেশি হতে পারে। তবে দুপুরের পর সূর্য উঁকি দিলেও তা শীতের দাপট কমাতে পারবে না বলেও জানিয়েছেন তিনি।

এই আবহাওয়াবিদ জানান, কুয়াশার ঘনত্ব অনেকটা বেড়ে যাওয়ায় দিনের বেলায়ও শীতের অনুভূতি বেড়েছে। তবে দিনে তীব্র শীতের অনুভূতি আগামী ২-৩ দিনের মধ্যে কমে আসবে। যদিও জানুয়ারিজুড়েই শীত থাকবে।

এদিকে বুধবার সকাল ১০টা থেকে পরবর্তী ৩ থেকে ৫ ঘণ্টার মধ্যে দেশের নদী অববাহিকায় বিরাজমান কুয়াশাচ্ছন্ন অবস্থার কারণে দৃষ্টিসীমা ৪০০ মিটারে নেমে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

তবে কোথাও কোথাও দৃষ্টিসীমা এর চেয়েও কম হতে পারে। এই অবস্থায় এসব এলাকার নৌ-যানগুলোকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X