কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

জলাশয় ও কৃষিজমি ভরাট বন্ধে রাজউকের উচ্ছেদ অভিযান

জলাশয় ও কৃষিজমি ভরাট বন্ধে রাজউকের উচ্ছেদ অভিযান। ছবি : সংগৃহীত
জলাশয় ও কৃষিজমি ভরাট বন্ধে রাজউকের উচ্ছেদ অভিযান। ছবি : সংগৃহীত

বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপে) চিহ্নিত জলাশয় ও কৃষিজমি ভরাট বন্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বুধবার (০৮ জানুয়ারি) সংস্থাটির নগর পরিকল্পনা শাখা এ অভিযান পরিচালনা করে। সকাল থেকে দিনব্যাপি রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় এ অভিযান চালানো হয়।

রাজউক সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর মিরপুর বেড়িবাঁধ সংলগ্ন তুরাগ নদীর পশ্চিম পাশে উত্তর কাউন্দিয়া ও বেড়িবাঁধের রাস্তায় রাজউক উচ্ছেদ অভিযান পরিচালনা করে। চিহ্নিত জলাশয় ও কৃষিজমি ভরাট বন্ধে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলাম। রাজউকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানকালে ড্যাপের ব্যত্যয় ঘটিয়ে অবৈধভাবে বালু ভরাট ও প্লটের নির্মাণকাজ করায় দুই প্লট মালিক ওয়ালিদ হোসেন ও নুরুল ইসলামকে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভেঙে দেওয়া হয় ৬টি প্লটের সীমানা প্রাচীর। পাইপলাইন বিচ্ছিন্ন করা হয় ৪টি ড্রেজিং মেশিনের। এ ছাড়া ওই এলাকায় সব ধরনের উন্নয়ন কার্যক্রম বন্ধসহ ড্রেজিং মেশিন ১ দিনের মধ্যে সরানোর নির্দেশনাও দেওয়া হয়।

এতে আরও জানানো হয়, অন্য একটি অভিযানে এলজিইডি কর্তৃক নির্দিষ্ট স্থানে ব্রিজ নির্মাণ না করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। সেইসঙ্গে ব্রিজের নকশা ও রাজউকের অনাপত্তিপত্র জরুরি ভিত্তিতে রাজউকের দাখিলের অনুরোধ জানানো হয়।

উচ্ছেদ অভিযানে আরও উপস্থিত ছিলেন রাজউক অঞ্চল-৩ এর পরিচালক সালেহ আহমেদ জাকারিয়া, উপনগর পরিকল্পনাবিদ নবায়ন খিসা, মুস্তাফিজুর রহমান, আবু কাওসার, সহকারী নগর পরিকল্পনাবিদ, সহকারী অথরাইজড অফিসার, কানুনগো, ইমারত পরিদর্শক ও অন্যান্য কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X