কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ০৯:৪৬ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

থানা থেকে পালালেন গ্রেপ্তার হওয়া সাবেক ওসি 

সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম। ছবি : সংগৃহীত
সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম। ছবি : সংগৃহীত

গ্রেপ্তার হওয়া সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়েছেন। তিনি এই থানারই সাবেক ওসি ছিলেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে এ তথ্য জানা যায়।

ওসির পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, তাকে ধরতে একাধিক টিম কাজ করছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় কুষ্টিয়া থেকে গ্রেপ্তার হন ওসি শাহ আলম। এরপর গতকাল বুধবার তাকে ঢাকায় আনা হয়। এরপর শাহ আলমকে রাখা হয় রাজধানীর উত্তরা পূর্ব থানার বর্তমান ওসির কক্ষে। কিন্তু সেখান থেকেই সকালে পালিয়ে গেছেন তিনি।

জানা গেছে, ওসি শাহ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শেষ সময়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ তিনি ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক কুষ্টিয়ায় কর্মরত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ২ সেপ্টেম্বর দায়ের হওয়া একটি হত্যার মামলায় তাকে আসামি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১০

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১১

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১২

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৩

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৪

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৫

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৬

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৭

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৮

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৯

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

২০
X