মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ নেতা রিয়াজ গ্রেপ্তার

গ্রেপ্তার ছাত্রলীগ নেতা রিয়াজ হোসেন সোহাগ জমাদ্দার। ছবি : কালবেলা
গ্রেপ্তার ছাত্রলীগ নেতা রিয়াজ হোসেন সোহাগ জমাদ্দার। ছবি : কালবেলা

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় রিয়াজ হোসেন সোহাগ জমাদ্দার নামের এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যার পর মির্জাগঞ্জ উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের পশ্চিম সুবিদখালীর আসামির নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ছাত্রলীগ নেতা রিয়াজ হোসেন সোহাগ জমাদ্দার (৩৬) পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক।

মির্জাগঞ্জ থানার ওসি মো. আব্দুস সালাম বলেন, ২০২৩ সালের ৮ আগস্টে বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী একটি কর্মসূচিতে যাওয়ার পথে উপজেলার সুবিদখালীর মাতৃছায়ার সামনে তিন রাস্তা মোড়ে পৌঁছালে তার গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট মামলা করা হয়। সেই ঘটনায় ছাত্রলীগ নেতা রিয়াজ হোসেন সোহাগ জমাদ্দারকে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X