কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ১২:১৭ এএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১২:৩৩ এএম
অনলাইন সংস্করণ

হাসপাতালের গেটে রিকশাচালকের মৃত্যু, চিকিৎসকসহ গ্রেপ্তার ৫

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর রামপুরায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বেসরকারি হাসপাতাল ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের সামনে পুলিশের গুলিতে রিকশাচালক ইসমাইল নিহতের ঘটনায় চিকিৎসকসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ জানুয়ারি) রাতে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসপাতালের সামনে বিনা চিকিৎসায় রিকশাচালক ইসমাইল নিহতের ঘটনায় জড়িত ৫ জনকে আটক করা হয়েছে। তবে এখনো সিদ্ধান্ত হয়নি নতুন মামলা হবে নাকি আগের কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

জানা গেছে, শহীদ ইসমাইলের চিকিৎসার অবহেলা সংক্রান্ত বিষয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় ওই ৫ জনের অবস্থান নিশ্চিত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও স্পেশাল ইনভেস্টিগেশন অফিসার তানভীর হাসান জোহা। তারপর হাসপাতাল এলাকা থেকে হাতিরঝিল পুলিশ তাদের গ্রেপ্তার করে।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের ভিডিও বিশ্লেষণ করে পুলিশ দেখতে পায়, রাজধানীর রামপুরার ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের সামনে আন্দোলন চলাকালে গুলি খেয়ে আছড়ে পড়েন রিকশাচালক ইসমাইল। পরে সে হামাগুড়ি দিয়ে হাসপাতালের নিরাপত্তাকর্মীদের কাছে সহোযোগিতা চায়। তাকে মৃত্যুর মুখে দেখেও কেউ দরজা খোলেনি। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সিঁড়ির ওপরই প্রাণ হারান ইসমাইল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেড় বছরেও মেলেনি বেতন, সংকটে গোবিপ্রবির খণ্ডকালীন শিক্ষকরা

বিজনেস এলিট ক্লাবের নতুন প্রেসিডেন্ট ড. মো. সাদী-উজ-জামান

তেলের মূল্যের পূর্বাভাস কমাল বড় বিনিয়োগ ব্যাংকগুলো

পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪

নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেতে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ  

শিশু হত্যা : অভিযুক্তের বাড়িতে আগুন 

জাবিতে জুলাইয়ে হামলা : শাস্তি কমলো নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর

ইতিহাস বদলানোর লক্ষ্যে বিশ্বকাপে নামছে আর্জেন্টিনা

ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করল বাংলাদেশ খেলাফত মজলিস

যুবদল নেতা মাকসুদ হত্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা 

১০

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

১১

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

১২

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

১৩

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

১৪

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

১৫

বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন

১৬

বিশ্বরেকর্ড গড়ল কেপ ভার্দে

১৭

নামাজে রুকু না পেলে অধিকাংশ মানুষ যে ভুল করেন

১৮

মুন্সীগঞ্জে যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ১

১৯

ম্যাচের পরই ইরানকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছে, দাবি কোচের

২০
X