কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ১২:৫৭ এএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিগ্যাল সেলের প্রধানের দায়িত্বে তারিকুল

তারিকুল ইসলাম। ছবি : সংগৃহীত
তারিকুল ইসলাম। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে তারিকুল ইসলামকে প্রধান করে লিগ্যাল সেল গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে লিগ্যাল সেল গঠন করা হয়।

১২ সদস্য বিশিষ্ট লিগ্যাল সেলের অন্য সদস্যরা হলেন- জহিরুল ইসলাম, আরিফুল ইসলাম বিজয়, শুভ আহমেদ, উম্মা উসওয়াতুল রাফিয়া, আশিকুর রহমান জিম, সাইফুর রহমান খান, মোতাসিম বিল্লাহ মাহফুজ, কাশেম আল নাহিয়ান, জানে আলম অপু ও শামসুদ্দোহা শাকিল।

সেলের প্রধানের দায়িত্ব পাওয়া তারিকুল ইসলামের বাবা একজন সেনা কর্মকর্তা। বাবার চাকরিসূত্রে বিভিন্ন সেনানিবাসের স্কুলে পড়াশোনা করেছেন। বাবার অবসরে যাওয়ার পর পরিবার গ্রামে চলে যাওয়ায় এসএসসি পরীক্ষা দিয়েছিলেন জন্মস্থান কুমিল্লা মুরাদনগর উপজেলার পীর কাশিমপুর আরএন উচ্চ বিদ্যালয় থেকে।

তারিকুল ইসলাম এসএসসিতে গোল্ডেন জিপিএ ৫ পেয়ে ভর্তি হন ঢাকার সরকারি বিজ্ঞান কলেজে। সেখান থেকে জিপিএ-৫ পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে পড়ালেখা চলা অবস্থায় ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে মিথ্যা মামলায় ৪৮ দিন কারাগারে থাকতে হয়েছে।

তিনি বিশ্ববিদ্যালয়ের পুরো সময়টাতে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এসময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। ২০২৩ সালে ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্যের অন্যতম নেতা ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে নেতৃত্ব দেন তারিকুল ইসলাম। বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং লিগাল সেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগ থেকে এলএলবি ও এলএলএম শেষ করে বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অ্যাডভোকেট হিসেবে আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্তও হয়েছেন তারিকুল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X