কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ০৭:০৫ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

আরও ঘনিষ্ঠ হচ্ছে বাংলাদেশ-চীন সম্পর্ক

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে চীনা রাষ্ট্রদূত। ছবি : সংগৃহীত
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে চীনা রাষ্ট্রদূত। ছবি : সংগৃহীত

চীনের সঙ্গে বাংলাদেশের আগের মতো সম্পর্ক থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, ভবিষ্যতেও দুই দেশের সম্পর্কে কোনো চিড় ধরবে না, বরং এ সম্পর্ক আরও গভীর হবে।

রোববার (১৯ জানুয়ারি) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেনের স‌ঙ্গে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মূলত পররাষ্ট্র উপদেষ্টার চীন সফর নি‌য়ে আলোচনা করেন তারা। তিন দিনের সফরে সোমবার (২০ জানুয়ারি) বেইজিং সফরে যাচ্ছেন উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটা পররাষ্ট্র উপদেষ্টার প্রথম দ্বিপক্ষীয় সফর।

রাষ্ট্রদূত বলেন, পররাষ্ট্র উপদেষ্টার চীন সফর গুরুত্বপূর্ণ। চীন সব সময় বাংলাদেশে বন্ধু হিসেবে ছিল এবং ভবিষ্যতে থাকবে। চীনের সঙ্গে বাংলাদেশের আগের মতো সম্পর্ক থাকবে। ভবিষ্যতে এ সম্পর্ক আরও গভীর হবে।

তিস্তা বহুমুখী প্রকল্প নিয়ে এক প্রশ্নের জবাবে ইয়াও ও‌য়েন বলেন, বাংলাদেশ পক্ষ থেকে থেকে যেসব চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে, সেগুলোর ব্যত্যয় ঘটবে না। তিস্তা প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছে চীন। এটার সমাধান হবে বলে আমি মনে করি।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের সহযো‌গিতার বিষ‌য়ে তিনি বলেন, বাংলাদেশ চাইলে চিকিৎসা সরঞ্জাম দিতে রাজি চীন। বাংলাদেশের মানুষকে সার্বিক সহযোগিতায় করতে চায় চীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

মামুনুল হককে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

১০

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

১১

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১২

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১৩

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১৪

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১৫

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৬

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১৭

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১৮

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১৯

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X