কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ০৫:৩৫ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশি কর্মী নেবে রাশিয়া, আলোচনা শুরুর আগ্রহ

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার জি খোজিন। ছবি : সংগৃহীত
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার জি খোজিন। ছবি : সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার জি খোজিন।

রোববার (১৯ জানুয়ারি) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি জানান, বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জন্য আলোচনা করতে প্রস্তুত দেশটি। তবে অভিবাসী কর্মীদের ফেরত আসার বিষয়ে নিশ্চয়তা চায় রাশিয়া।

রাশিয়ার রাষ্ট্রদূত জানান, বাংলাদেশি কর্মী নেওয়ার বিষয়ে উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন তিনি। বিভিন্ন খাতে-কৃষি, জাহাজ নির্মাণ, পর্যটন, আবাসিক বা বিভিন্ন সেবা খাতে কর্মী নেওয়ার বিষয়ে আলোচনা করতে চায় রাশিয়া।

তিনি আরও জানান, কর্মী নেওয়ার বিষয়টি এমন নয় যে, তা একদিনে মীমাংসা হবে। তবে আলোচনা করতে প্রস্তুত জানিয়ে আলেক্সান্ডার জি খোজিন বলেন, ‘কর্মী পাঠানোর জন্য একটি সমঝোতা স্মারক বা অন্য ধরনের প্রক্রিয়ায় যাওয়ার আগে কর্মীদের প্রত্যর্পণের বিষয়ে প্রতিশ্রুতি আশা করছেন তারা। এটি অত্যন্ত জরুরি। বিদেশে কাজ করার বিষয়ে বাংলাদেশিদের আগ্রহ বাড়ছে। এই প্রতিশ্রুতি দুদেশের জন্য ইন্স্যুরেন্স হিসেবে কাজ করবে।’

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাওনা পরিশোধের বিষয়ে তিনি জানান, এটি নিয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে তারা প্রস্তুত। তারা নিশ্চিত যে, বিষয়টি সুরাহা হবে। এখানে যে স্পর্শকাতর বিষয়গুলো আছে সেগুলো বিশেষজ্ঞরা আলোচনা করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১০

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১১

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১২

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১৩

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১৪

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১৫

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

১৬

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

১৭

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১৮

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১৯

ব্রাজিলের জালে জাপানের গোল

২০
X