কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ১১:৫৮ এএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১২:০০ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের কারওয়ান বাজারে সড়ক অবরোধ 

কারওয়ান বাজারে সড়ক অবরোধ করছেন মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা। ছবি : সংগৃহীত
কারওয়ান বাজারে সড়ক অবরোধ করছেন মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা। ছবি : সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। এতে কারওয়ান বাজার থেকে পান্থপথ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় প্রায় দেড়শ কর্মী কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন তারা।

তাদের অভিযোগ, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করলেও প্রায় ১৮ হাজার কর্মী ফ্লাইট সংকটের কারণে গত বছরের ৩১ মের মধ্যে মালয়েশিয়ায় যেতে পারেননি। মালয়েশিয়া কর্তৃপক্ষের বেঁধে দেওয়া নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হওয়ায় এখন তাদের কাজে যোগদানের নিশ্চয়তা মেলেনি।

আবরোধকারীদের একজন বলেন, ৫ লাখ টাকা দিয়েও মালয়েশিয়া যেতে পারেননি তিনি। বর্তমানে ঋণ করে চলতে হচ্ছে, পরিবার নিয়ে খুব কষ্টের মধ্যে আছেন। এ সময় চলতি মাসের মধ্যেই মালয়েশিয়া যাওয়ার ব্যবস্থা করার দাবি জানান তিনি।

বিক্ষোভে অংশ নেওয়া আরেকজন জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমাদের চাকরি নিশ্চিত করার আশ্বাস দিলেও এখনো কোনো অগ্রগতি দেখতে পাচ্ছেন না তারা। অনেকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও সুফল মিলছে না। কোনো সমাধান না হওয়ায় বাধ্য হয়ে সড়কে নামতে হয়েছে তাদের।

বিক্ষোভকারীরা দ্রুত সমস্যার সমাধানে সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন। এছাড়া, কর্মীদের পাঠানোর সুনির্দিষ্ট দিন-তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।

উল্লেখ্য, দীর্ঘদিন বন্ধের পর মালয়েশিয়ার শ্রমবাজারের পথ খোলে ২০২২ সালের আগস্ট মাসে। দেশটিতে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত ১০১টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে পৌনে পাঁচ লাখ কর্মী পাঠানোর কথা ছিল। কিন্তু সব টাকা-পয়সা পরিশোধ ও কাজের সুযোগ পেয়েও টিকিট জটিলতার কারণে দেশটিতে যেতে পারেনি প্রায় আঠারো হাজার কর্মী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামে পিতার সম্মান

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

সুখবর দিলেন সামান্থা

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১০

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

১১

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

১২

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১৩

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

১৪

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

১৫

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১৬

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৭

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

১৮

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১৯

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

২০
X