কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

‘শিক্ষকদের প্রথম শ্রেণিতে অন্তর্ভুক্ত করতে হবে’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সমাবেশে নুর। ছবি : সংগৃহীত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সমাবেশে নুর। ছবি : সংগৃহীত

সব শিক্ষকদের প্রথম শ্রেণিতে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে শহীদ মিনারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সমাবেশে অংশগ্রহণ করে তিনি এ কথা জানান।

নুরুল হক নুর বলেন, ‘প্রাথমিকসহ সব শিক্ষকদের প্রথম শ্রেণির চাকরির অন্তর্ভুক্ত করতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাইলে শিক্ষকদের অগ্রভাগে রাখতে হবে।’

তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাইলে শিক্ষকদের অগ্রভাগে রাখতে হবে। শিক্ষক যদি জাতির মেরুদণ্ড হয়, শিক্ষকরা যদি সমাজ গড়ার কারিগর হয় তাদের প্রথম শ্রেণির অন্তর্ভুক্ত করতে হবে। আমি চাই সব শিক্ষকের প্রথম শ্রেণির চাকরির ব্যবস্থা করা হবে।’

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘শিক্ষকদের মানসম্মত বেতন কাঠামো করতে হবে। তাহলেই আমরা সোনার বাংলা গড়ার মানুষ পাব।’

তিনি বলেন, ‘আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। আপনারা আপনাদের দাবি দাওয়ার কথা বলবেন। বর্তমানে যে প্রবণতা, একটা দাবি নিয়ে আন্দোলন করলে ভয়-ভীতি দেখিয়ে চাকরিচ্যুত করা, এনএসআই থেকে ফোন দেওয়া, ডিজিএফআই থেকে ফোন দেওয়া এগুলো আর বাংলাদেশে চলবে না।’

এর আগে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শুরু করেন শিক্ষকরা।

কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে শিক্ষকরা ‘এক দফা, এক দাবি, শিক্ষকদের ১০ গ্রেড’, ‘জেগেছে রে জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ বলে স্লোগান দিতে থাকেন।

উল্লেখ্য, বর্তমানে ১৩তম গ্রেডের বেসিক বেতন ১১ হাজার টাকা। দশম গ্রেডে তা বেড়ে দাঁড়াবে ১৬ হাজার টাকায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১০

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১১

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১২

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৩

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৪

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৫

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৬

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৭

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৮

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

২০
X