কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীন : পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারত ভিসা কম দেওয়ায় চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য বিকল্প দেশ হতে পারে চীন। রোববার (২৬ জানুয়ারি) চীন সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

মো. তৌহিদ হোসেন বলেন, চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য বিকল্প হতে পারে চীনের কুনমিং। সেখানে চিকিৎসা খরচ ও যাতায়াত খরচ তুলনামূলক কম। এ জন্য ভিসা ফি কমানোর কথা বলা হয়েছে চীনকে।

এতদিন চিকিৎসার জন্য বাংলাদেশিদের সহজ গন্তব্য ছিল ভারত। তবে গত বছরের ৫ আগস্টের পর ভারতের পক্ষ থেকে তাদের দেশে বাংলাদেশিদের যাতায়াত সীমিত করা হয়েছে। চিকিৎসার জন্য অসুস্থ হয়েও ভিসা জটিলতার কারণে ভারত যেতে পারছেন না বাংলাদেশিরা। যদিও বৃহৎ অর্থনৈতিক মুনাফা থেকে বঞ্চিত হচ্ছে ভারতীয়রা।

গত কয়েক দিনের চীন সফর শেষে তাইতো পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বাংলাদেশের মানুষদের চিকিৎসার জন্য চীনে যাবার বিষয়ে ইঙ্গিত করলেন।

তিনি বলেন, বড় যে হাসপাতালটি করে দিতে চায় চীন। তার স্থান নির্বাচন নিয়ে আলোচনা চলছে। আমরা বলেছি, আমাদের হাতে পূর্বাচলে সুন্দর জায়গা রয়েছে। সেখানে আমরা জায়গা দেয়ার কথা তাদের বলেছি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, চীনের সঙ্গে আলোচনায় ঋণের সুদ হার কমানো এবং পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়ে তাদের ইতিবাচক মনোভাব দেখা গেছে। তারা বিষয়টি দেখবে বলে আশ্বাস দিয়েছে।

তিনি বলেন, ব্রহ্মপুত্র নদের বিষয়ে চীনের সঙ্গে একটি সমঝোতা স্বাক্ষর হয়েছে, তবে তিস্তার বিষয়ে কোনো আলোচনা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদ মন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১০

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১১

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১২

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৩

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৪

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৫

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৬

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৭

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৮

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৯

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

২০
X