কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

রুপা-শাকিলের পক্ষে জাতিসংঘে অভিযোগ

সাংবাদিক শাকিল-রুপা দম্পতি। ছবি : কালবেলা
সাংবাদিক শাকিল-রুপা দম্পতি। ছবি : কালবেলা

সাংবাদিক দম্পতি ফারজানা রুপা ও শাকিল আহমেদের পক্ষে জাতিসংঘে অভিযোগ দিয়েছেন আইনজীবীরা। তাদের আটককে ‘স্বেচ্ছাচারী’ অভিহিত করে আইনজীবীরা এ অভিযোগ দায়ের করেছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মানবাধিকার আইনজীবী কাওয়েলফিওন গ্যালাঘার জানান, আইনের ব্যবহার করে সমালোচকদের দমন হাস্যকর উদাহরণ। দুঃখজনকভাবে এর ফলে তারা এখনো কারাগারে রয়েছেন। এ দম্পতির আন্তর্জাতিক আইনি দলে নেতৃত্ব দিচ্ছেন গ্যালাঘার।

তিনি বলেন, সরকারের প্রতিশোধমূলক আইনের এটি একটি উদাহরণ। এ আইনকে সমালোচকদের দমন করতে অপব্যবহার করা হচ্ছে। সাংবাদিকতার ফলে আক্রমণ ও খুনের মানসিকতার জন্ম হতে পারে এমন দাবি আইনের দৃষ্টিতে অর্থহীন।

আইনজীবীর আশা, জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ অন আর্বিট্রারি ডিটেনশন তাদের কারাবাসকে ‘স্বেচ্ছাচারী’ হিসেবে চিহ্নিত করবে। কোনো যথাযথ আইন প্রক্রিয়া ছাড়াই তাদের পুরোপুরি অন্যায্যভাবে কারাগারে রাখা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বেসরকারি চ্যানেল ৭১ টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে উত্তরা পূর্ব থানার (মামলা নং: ০৪, ধারা : ৩০২/১১৪/১০৯) পেনাল কোডে মামলা দায়ের করা হয়েছে। এর আগে তারা দুজন বিদেশে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে এলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করে। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১০

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১৩

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১৪

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১৭

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১৮

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১৯

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

২০
X