কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ
হাসিনা পরিবারকে প্লট বরাদ্দ

মামলা থেকে রাজউক কর্মকর্তাদের বাদ দিতে সুপারিশ

দুর্নীতি দমন কমিশনের লোগো। গ্রাফিক্স : কালবেলা
দুর্নীতি দমন কমিশনের লোগো। গ্রাফিক্স : কালবেলা

শেখ হাসিনা ও তার পরিবারের পাঁচ সদস্যের নামে পূর্বাচলে প্লট বরাদ্দসংক্রান্ত মামলা থেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বাদ দেওয়ার অনুরোধ জানিয়ে দুদককে চিঠি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশন (দুদক) জানায়, গত ১৬ জানুয়ারি এই চিঠি পাঠানো হয়। রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সিদ্দিকুর রহমান সরকারের সই করা চিঠিটি ইতোমধ্যে দুদকে পৌঁছেছে।

শেখ হাসিনার পরিবারের সদস্যদের নামে পূর্বাচলের ২৭ নম্বর সেক্টরে কূটনৈতিক এলাকায় ১০ কাঠার ৬টি প্লট বরাদ্দ নেওয়া হয়। অভিযোগ রয়েছে, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে শেখ হাসিনা রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে রাজনৈতিক বিবেচনায় নিজ নামে, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও তার মেয়ে আজমিনা সিদ্দিকের নামে এসব প্লট বরাদ্দ নিয়েছেন। অনিয়ম করে তিনি বরাদ্দ নেওয়া হয়।

এ ঘটনায় ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুদক মামলা করেছে। এবার এ মামলায় রাজউক ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অন্তর্ভুক্তির বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে রাজউকের চিঠিতে।

রাজউকের জমি বরাদ্দ নীতিমালা অনুযায়ী প্লট বরাদ্দ দেওয়া হয়েছে উল্লেখ করে রাজউক চেয়ারম্যান চিঠিতে বলেন, রাজউক ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা শুধু সরকারি নির্দেশ অনুসরণ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রণালয়ের চিঠিপত্রের ভিত্তিতে পূর্বাচল নিউ টাউন প্রকল্পে শেখ হাসিনা, সজীব আহমেদ ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, শেখ রেহানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক এবং রাদওয়ান মুজিব সিদ্দিকের অনুকূলে রাজউকের জমি বরাদ্দ নীতিমালা অনুযায়ী প্লটগুলো বরাদ্দ দেওয়া হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, রাজউকের জমি বরাদ্দ নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট ক্ষেত্রে প্লট বরাদ্দের ক্ষমতা সরকারের রয়েছে।

শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে প্লট বরাদ্দের ঘটনায় গত বছরের ২৬ ডিসেম্বর অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করে দুদক। পরে এ মাসের শুরুতে ছয়টি পৃথক মামলা দায়ের করে দুদক। মামলায় প্লট পাওয়া ৬ জন ছাড়াও রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তাকে আসামি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X