কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০৬:২০ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

হাতিরঝিলে বিদ্যুতের টাওয়ারে উঠে পড়েছেন নারী

হাতিরঝিলে ১১শ কেভির বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় বসে আছেন নারী। ছবি : সংগৃহীত
হাতিরঝিলে ১১শ কেভির বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় বসে আছেন নারী। ছবি : সংগৃহীত

রাজধানীর হাতিরঝিলে বৈদ্যুতিক একটি টাওয়ারের উপরে উঠে পড়েছেন এক নারী। আজ শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে তাকে সেখানে উঠতে দেখে স্থানীয় মানুষের ভিড় বাড়ে। এক পর্যায়ে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গেলেও ততক্ষণে ওই নারী টাওয়ারের চূড়ায় উঠে যান।

ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, টাওয়ারে থাকা নারী এতো উপড়ে যে তাকে চেনাই যাচ্ছে না। তিনি কোন বয়সী, তাও বুঝা যাচ্ছে না। তাকে নিরাপদে নামানোর চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন।

ফায়ার সার্ভিসের একটি টিম নৌকা নিয়ে ওই নারীকে নামানোর চেষ্টা করছেন।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, শুক্রবার বিকাল ৫টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কল থেকে খবর পান তারা। এরপর তেঁজগাও ফায়ার স্টেশন থেকে উদ্ধারকারীদের একটি দল সেখানে পাঠানো হয়। পুলিশ ও বিদ্যুৎ বিভাগের লোকজনও রয়েছেন উদ্ধার কার্যক্রমে।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ওই টাওয়ার দিয়ে এক লাখ ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। বিদ্যুত বিভাগের লোকজন বলছেন, বিদ্যুত সঞ্চালন বন্ধ করা সম্ভব নয়। এতে রাজধানীর বড় এলাকা বিদ্যুৎহীন হয়ে যাবে। এসব বিষয় মাথায় রেখেই ওই নারীকে নামানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা।

হাতিরঝিল থানা পুলিশ জানায়, মধুবাগ ব্রিজ থেকে পশ্চিম দিকে ঝিলের ভেতর একটি বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়েছেন ওই নারী। তিনি সাঁতরে গিয়ে হাতিরঝিলের পানির মধ্যে স্থাপিত ওই টাওয়ারে উঠেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১০

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১১

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১২

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৩

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৪

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৫

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৬

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৭

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৮

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৯

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

২০
X