কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ
সাগর-রুনি হত্যা

বিচারের দাবিতে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

ডিআরইউ’র সামনে প্রতিবাদ সমাবেশে সাংবাদিকরা। ছবি : সংগৃহীত
ডিআরইউ’র সামনে প্রতিবাদ সমাবেশে সাংবাদিকরা। ছবি : সংগৃহীত

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করছেন সাংবাদিকরা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে এ প্রতিবাদ সমাবেশ করেন তারা।

এসময় বক্তারা বলেন, সাংবাদিকদের জীবন অভিশপ্ত জীবন। সবাই চায় আমাদের দমিয়ে রাখতে। বিগত সরকার আমাদের ভয় পাওয়ার জন্য সাগর-রুনি হত্যাকাণ্ড ঘটিয়েছিল। কিন্তু আমরা থেমে থাকিনি।

তারা বলেন, সাগরের হত্যা মামলা হওয়ার পর এ পর্যন্ত ১১৪ বারের মতো পিছিয়েছে। বাংলাদেশে কি এর আগে কখনো কোনো হত্যা মামলার বিচার হয়নি? তৎকালীন সরকারের প্রত্যেকে এ মামলার বিষয়ে উদাসীন ছিলেন। ফলে সেই সময় থেকে এখন পর্যন্ত এই মামলার কোনো অগ্রগতি হচ্ছে না। আমরা প্রত্যাশা করব বর্তমান সরকার, এ মামলাকে এগিয়ে নিয়ে যাবে।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোররাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় নৃশংসভাবে খুন হন এই সাংবাদিক দম্পতি। এ ঘটনায় মামলা দায়েরের পর ১৩ বছর পেরিয়ে গেলেও কোনো সুরাহা হয়নি। কবে নাগাদ মামলার তদন্ত শেষ হবে বলতে পারছেন না তদন্ত সংশ্লিষ্টরা। পুলিশ-ডিবি-র্যাবের হাত ঘুরে বর্তমানে মামলার তদন্তভার যায় পিবিআই-এর কাছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১০

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১১

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১২

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৩

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৪

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৫

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৬

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৭

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১৮

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১৯

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

২০
X