কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ
জীবনানন্দ দাশের ১২৬তম জন্মবার্ষিকী 

থিয়েটার ফ্যাক্টরির নতুন নাটক ‘কমলা রঙের বোধ’ 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলা ভাষার অন্যতম প্রধান কবি জীবনানন্দ দাশের ১২৬তম জন্মবার্ষিকী আগামীকাল সোমবার। এই দিবসটি উদযাপনে কবি জীবনানন্দ দাশ স্মরণে ‘কমলা রঙের বোধ’ নামক নতুন একটি নাটকের পোস্টার অবমুক্ত করবে নাট্য সংগঠন থিয়েটার ফ্যাক্টরি।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সংগঠনের প্রচার ও প্রকাশনা কারিগর মুনমুন খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জীবনানন্দ দাশের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে শাহবাগস্থ বাংলাদেশ টেনিস ফেডারেশনের ৬ নম্বর কক্ষে সংগঠনের দলীয় অস্থায়ী কার্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় আলোচনা, আবৃত্তি, নাট্যাংশ পাঠ ও সংগঠনের নতুন প্রযোজনা ‘কমলা রঙের বোধ’-এর পোস্টার অবমুক্ত করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কবি জীবনানন্দ দাশের সাহিত্য-জীবন ও কর্ম অবলম্বনে ‘কমলা রঙের বোধ’ নাটকটির রচনা ও নির্দেশনার দায়িত্ব পালন করছেন অলোক বসু। নাটকটি আগামী এপ্রিল মাসে মঞ্চে আনার পরিকল্পনা গ্রহণ করেছে থিয়েটার ফ্যাক্টরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে প্রথমবার ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১০

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১১

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১২

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১৩

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১৪

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৫

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৬

‘মেসি ঈশ্বরের উপহার’

১৭

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৮

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৯

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

২০
X