কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৭ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-দিল্লি সম্পর্কে চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ওমানের রাজধানী মাস্কাটে বৈঠক করেন। ছবি : সংগৃহীত
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ওমানের রাজধানী মাস্কাটে বৈঠক করেন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও ভারত যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছে, তা স্বীকার করেছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ চ্যালেঞ্জগুলো মোকাবিলায় একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেছেন তারা।

রোববার (১৬ ফেব্রুয়ারি) ওমানের রাজধানী মাস্কাটে ইন্ডিয়ান ওশান কনফারেন্সের সাইডলাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বৈঠক করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে পারস্পরিক উদ্বেগ ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেছেন তৌহিদ হোসেন ও জয়শঙ্কর। ২০২৪ সালে সেপ্টেম্বরে জাতিসংঘ সম্মেলনের সাইডলাইনে তাদের শেষ বৈঠকের কথা স্মরণ করে উভয়ই উল্লেখ করেন, তখন থেকে দুই দেশ বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেছে।

বৈঠকে উভয়পক্ষই উল্লেখ করে, আগামী ১৮-২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে দুই দেশের বর্ডার গার্ড ফোর্সের মহাপরিচালক পর্যায়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। তারা আশা করেন, বৈঠকে সীমান্ত সম্পর্কিত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা এবং সমাধান করা হবে।

উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে দুই প্রতিবেশী যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছে, তা স্বীকার করেছে এবং সেগুলো মোকাবিলায় একসাথে কাজ করার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেছে।

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গঙ্গার পানি বণ্টন চুক্তি পুনরায় নবায়নে আলোচনা শুরু করার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। তিনি সার্কের স্থায়ী কমিটির বৈঠকের গুরুত্বও তুলে ধরেন এবং এ বিষয়ে ভারত সরকারের বিবেচনার অনুরোধ জানান।

ভারত ও ওমান সরকার যৌথভাবে মাস্কাটে অষ্টম ইন্ডিয়ান ওশান কনফারেন্সের আয়োজন করেছে। এই সম্মেলনে অন্তত ২৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দেন।

উল্লেখ্য, এর আগে গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১০

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১১

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১২

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৩

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৪

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৫

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৭

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৮

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৯

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

২০
X