কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক শহিদুল ইসলাম

এস এম শহিদুল ইসলাম। ছবি : সংগৃহীত
এস এম শহিদুল ইসলাম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন প্রকৌশলী এসএম শহিদুল ইসলাম। রোববার (২০ আগস্ট) এ পদে যোগ দেন তিনি। এর আগে বোর্ডের অতিরিক্ত মহাপরিচালকের (পূর্ব রিজিয়ন) দায়িত্বে ছিলেন তিনি।

প্রকৌশলী এস এম শহিদুল ইসলাম ১৯৮০ সালে দিনাজপুর জিলা স্কুল থেকে এসএসসি ও ১৯৮২ সালে দিনাজপুর সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ১৯৮৭ সালে তৎকালীন বিআইটি, রাজশাহী (বর্তমানে রুয়েট) থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৯ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে রংপুর কোয়ালিটি কন্ট্রোল বিভাগে সহকারী প্রকৌশলী (পুর) পদে যোগদান করেন।

চাকরিজীবনে তিনি তিস্তা ব্যারেজ প্রকল্প, ক্যাপিটাল (পাইলট) ড্রেজিং প্রকল্প, পরিকল্পনা, বিভিন্ন নদী তীর সংরক্ষণ প্রকল্প, হাওর অঞ্চল ও মাঠপর্যায়ের বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে দীর্ঘ ৩৩ বছর চাকরিকালীন তিনি ইতালি, জার্মানি, ফিলিপাইন ও সিঙ্গাপুরে বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণে অংশ নিয়েছেন। প্রকৌশলী এস, এম, শহিদুল ইসলাম ১৯৬৫ সালে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার দক্ষিণনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের সদস্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১০

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১১

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১২

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৩

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৪

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৫

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৬

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৭

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৮

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৯

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

২০
X