কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১০ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

‘কোয়ালিটি ভালো না হওয়ায় প্রশিক্ষণরত ৬ এএসপি বাদ পড়েছেন’

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

কোয়ালিটি ভালো না হওয়ায় প্রশিক্ষণরত ৬ এএসপি এবং উপপরিদর্শকরা বাদ পড়েছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর সারদায় ৪০তম বিসিএস পুলিশের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রশিক্ষণে যারা ভালো করবে তারা উত্তীর্ণ হয়ে যাবে। আর প্রশিক্ষণে ভালো না করলে উত্তীর্ণ তো হতে পারবে না। এখন সবজায়গায় জিপিএ-৫ নিয়ে প্রতিযোগিতা। তাই কোয়ালিটির দিকে খেয়াল রাখতে হবে। ভালো কোয়ালিটি থাকলে অসুবিধা হবে না, তবে কোয়ালিটি ভালো না থাকলে তাকে নেওয়া যাবে না।

উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৪০তম ব্যাচের এসআইদের সমাপনী কুচকাওয়াজের একদিন আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ২৫২ জনকে প্রথমে কারণ দর্শাতে বলা হয়। এরপর তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। পরের ধাপে নভেম্বর মাসে আরও ৬১ জনকে একই প্রক্রিয়ায় পর্যায়ক্রমে বরখাস্ত করা হয়। চলতি বছরের ১৫ জানুয়ারি এই ব্যাচের ৮০৪ জনের মধ্যে ৪৮০ জন এসআই হিসেবে সমাপনী কুচকাওয়াজ প্যারেডে অংশ নেন।

এদিকে ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের ৩ দিন আগে গত ২০ ফেব্রুয়ারি ৬ জনকে অব্যাহতি দেওয়া হয়। এর আগে এএসপি ও এসআই এই দুই ব্যাচের সমাপনী কুচকাওয়াজ প্যারেডের তারিখ কয়েক দফা পেছানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১০

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১২

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১৩

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১৬

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১৭

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১৮

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৯

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

২০
X