বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের কর্মবিরতি স্থগিত

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের লোগো। ছবি : সংগৃহীত
আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের লোগো। ছবি : সংগৃহীত

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ ঘোষিত আগামী ২৫ ফেব্রুয়ারির অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) পরিষদের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ ফেব্রুয়ারি সরকার ঘোষিত ‘জাতীয় শহীদ সেনা দিবস’ পালিত হবে। দিবসটির প্রতি সম্মান দেখাতে ও যথাযোগ্য মর্যাদায় পালন করতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের অর্ধদিবস কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে সকল সাময়িক বরখাস্তের আদেশ ও বিভাগীয় মামলা প্রত্যাহার করা না হলে এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের কার্যকর উদ্যোগ দৃশ্যমান না হলে আগামী ২ মার্চ পূর্বঘোষিত পূর্ণদিবস কর্মবিরতি পালিত হবে। এরপরও দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এতে আরও বলা হয়, পাশাপাশি, কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, উপসচিব পদে কোটা পদ্ধতি বাতিল এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে গৃহীত কার্যক্রম দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান থাকবে। এ বিষয়ে পরিষদের সকলকে ঐক্যবদ্ধ থেকে চলমান কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখির কারণে ২৫ ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরিষদের দাবি, একই ধরনের কাজ প্রশাসন ক্যাডারের সদস্যরা করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এর প্রতিবাদে এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X