কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ০২:৫৯ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৫, ০৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ

মানবতাবিরোধী অপরাধের বিচার কঠিন প্রক্রিয়া, কেউ চাপ দেবেন না : চিফ প্রসিকিউটর

মোহাম্মদ তাজুল ইসলাম। ছবি : সংগৃহীত
মোহাম্মদ তাজুল ইসলাম। ছবি : সংগৃহীত

জুলাই বিপ্লবে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা একটি কঠিন প্রক্রিয়া বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ বিষয়ে কোন ধরনের চাপ সৃষ্টি না করতে আহ্বান জানান তিনি।

বুধবার (০৫ মার্চ) ট্রাইব্যুনালে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা কঠিন প্রক্রিয়া, কেউ বাড়তি চাপ দেবেন না।

সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও কূটনৈতিক জন ড্যানিলোভিজ সকালে ট্রাইব্যুনাল পরিদর্শনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সঙ্গে বৈঠক করেন। এ সময় তারা বিচারের বর্তমান অগ্রগতি ও সার্বিক খোঁজখবর নেন।

জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ এবং গত ১৫ বছরে যারা গুম-খুনের শিকার তারা যেন ন্যায়বিচার পান এবং ভবিষ্যতে আর কেউ যেন বিগত সরকারের মতো অপরাধ না করতে পারে সে ব্যাপারে তারা তথ্য দিয়ে এবং পরামর্শমূলক সহযোগিতা করতে চান বলে জানান চিফ প্রসিকিউটর।

এর আগে বিচার প্রক্রিয়ায় সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্টের সাবেক দুই কূটনীতিক। রাইট টু ফ্রিডম নামের মার্কিন থিংকট্যাঙ্কের পক্ষ থেকে সকালে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১০

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১১

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১২

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৩

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৪

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৫

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৬

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৭

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৮

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৯

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

২০
X