কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ১১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

শিল্প প্রতিষ্ঠানের রাসায়নিক নিরাপত্তা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শিল্প প্রতিষ্ঠানের রাসায়নিক নিরাপত্তা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা। ছবি : কালবেলা
শিল্প প্রতিষ্ঠানের রাসায়নিক নিরাপত্তা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা। ছবি : কালবেলা

ঢাকা সেনানিবাসে শিল্প প্রতিষ্ঠানের রাসায়নিক নিরাপত্তা সংক্রান্ত একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৬ মার্চ) বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ রাসায়নিক অস্ত্র কনভেনশন ও আন্তর্জাতিক ইউনিয়ন ফর পিউর এন্ড এ্যাপ্লাইড ক্যামিস্ট্রি (আইইউপিএসি) যৌথভাবে এ প্রশিক্ষণের আয়োজন করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই প্রশিক্ষণে বাংলাদেশের স্বনামধন্য রাসায়নিক শিল্প কারখানা ও রাসায়নিক দ্রব্য আমদানিকারকসহ সর্বমোট ২২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। দিনব্যাপী প্রশিক্ষণে হন্ডুরাস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গ্রেসিয়া রোমিরো এবং যুক্তরাজ্যের মিডলসেক্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হেমদা গ্যারলিক ভার্চুয়াললি যুক্ত থেকে ক্লাস পরিচালনা করেন। এছাড়াও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. ইকবাল রউফ মামুন ও বিএনএসিডব্লিউসি এর স্টাফ অফিসাররা গুরুত্বপূর্ণ বিষয়ে লেকচার দেন।

বিএনএসিডব্লিউসির চেয়ারম্যান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি রাসায়নিক দ্রব্যের নিরাপদ ব্যবহার এবং এ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি প্রশিক্ষণে লেকচার প্রদানকারী দেশি-বিদেশি প্রশিক্ষকগণ এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। চেয়ারম্যান প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাংলাদেশে রাসায়নিক নিরাপত্তা নিশ্চিতকরনে কাজে লাগানোর পাশাপাশি সহকর্মীদের মধ্যে এই জ্ঞান বিতরণ করে বাংলাদেশে রাসায়নিক নিরাপত্তা ব্যবস্থাপনার সংস্কৃতি গড়ে তুলতে হবে। রসায়নকে শান্তিপূর্ণ কাজে ব্যবহার করতে হবে। প্রশিক্ষণ সমাপনান্তে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১০

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১১

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১২

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৩

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৪

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৫

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৬

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৭

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৮

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৯

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

২০
X